Monday, April 20, 2026
Home পুঁজিবাজার বেস্ট হোল্ডিংসের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

বেস্ট হোল্ডিংসের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে   তালিকাভুক্ত সম্পদ ভিত্তিক প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস লিমিটেড ২০২৩-২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান অনুমোদন করেছে। সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত কোম্পানির ১৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এজিএমে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আমিন আহমদ। তিনি শেয়ারহোল্ডারদের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের আস্থার প্রতিদান দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে আরও উজ্জ্বল সম্ভাবনার জন্য আমরা কাজ করে যাব।”

সভায় আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমদ, পরিচালক পর্ষদের অন্যান্য সদস্য এবং কোম্পানি সেক্রেটারি আবুল কালাম আজাদ। হাসান আহমদ তাঁর বক্তব্যে বলেন, “বেস্ট হোল্ডিংস লিমিটেডের জন্য এ বছরটি ছিল উল্লেখযোগ্য। আমরা সম্পদ ভিত্তিক প্রতিষ্ঠানের সাফল্য ধরে রাখতে শেয়ারহোল্ডারদের পাশে চাই।”

সভায় কোম্পানির ভবিষ্যৎ লক্ষ্য ও পরিকল্পনার দিকনির্দেশনা তুলে ধরা হয়। চেয়ারম্যানের সমাপনী বক্তব্যের মাধ্যমে এজিএমটি সফলভাবে সমাপ্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে। চলবে ২০ মে পর্যন্ত। রুটিন অনুযায়ী বাংলা বিষয় দিয়েই শুরু...

মোহাম্মদপুরে চলছে পুলিশের বিশেষ অভিযান

রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। রবিবার (১৯ এপ্রিল) রাত থেকে শুরু হওয়া এই অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগসহ...

সংসদের ক্রয়কার্য নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত

‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের জেরে বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২০ এপ্রিল) সংসদ সচিবালয়ের এক...

প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের উপহার সামগ্রী বিতরণ

হজ যাত্রীদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের পক্ষ থেকে হজ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, সিআরও এবং চিফ অব ইসলামিক ব্যাংকিং মো: জাকির...

Recent Comments