‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের জেরে বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২০ এপ্রিল) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদের
ক্রয়সংক্রান্ত কার্যক্রম নিয়ে উত্থাপিত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখতে শিগগিরই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কমিটি গঠনের পর অভিযোগের সত্যতা যাচাই, ক্রয় প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সংশ্লিষ্টদের দায় নির্ধারণে বিস্তারিত অনুসন্ধান চালানো হবে। তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত বিতর্কিত
Lক্রয়সংক্রান্ত কোনো বিল পরিশোধ স্থগিত রাখা হবে বলেও জানানো হয়েছে। সংসদ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।


