প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন এ দুটি স্কিমের মাধ্যমে গ্রাহকরা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের জমাকৃত অর্থ দ্বিগুণ বা তিন গুণ করার সুযোগ পাবেন। দীর্ঘমেয়াদি সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যতের বড় আর্থিক প্রয়োজন—যেমন সন্তানদের শিক্ষা, বিয়ে, বাড়ি নির্মাণ বা অবসরকালীন সঞ্চয়ের পরিকল্পনা বাস্তবায়নে এ স্কিমগুলো সহায়ক হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্কিম দুটিতে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমার কোনো বাধ্যবাধকতা নেই। গ্রাহকরা এককালীন ১ লাখ, ২ লাখ, ৩ লাখ, ৪ লাখ, ৫ লাখ বা সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত জমা রাখতে পারবেন। ‘মুদারাবা দ্বিগুণ ডিপোজিট স্কিমের’ আওতায় মাত্র ৫ বছর ৫ মাস ৫ দিনে জমাকৃত অর্থ দ্বিগুণ হবে। অন্যদিকে ‘মুদারাবা তিন গুণ ডিপোজিট স্কিমে’ ৮ বছর ৮ মাস ৮ দিনে আমানতের পরিমাণ তিন গুণ হবে।
প্রতিষ্ঠানটি জানায়, যারা দীর্ঘমেয়াদে নিরাপদ ও পরিকল্পিত সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যতের আর্থিক লক্ষ্য অর্জন করতে চান, তাদের জন্য এ দুটি স্কিম বিশেষভাবে উপযোগী। ২০০১ সাল থেকে শতভাগ শরিয়াহভিত্তিক নীতিমালায় পরিচালিত আইএফআইএল বর্তমানে দেশব্যাপী সাতটি শাখার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। গ্রাহকরা অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং এজেন্ট ব্যাংকিং সেবার মাধ্যমে সহজেই হিসাব পরিচালনা ও প্রয়োজনীয় লেনদেন করতে পারবেন। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ঢাকার তেজগাঁও-গুলশান লিংক রোডের ইমপেটাস সেন্টারের (চতুর্থ তলা) ২৪২/বি নম্বরে অবস্থিত। বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট অথবা
info@ifilbd.com ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া মোবাইল নম্বর ০১৭৬৬৬৬৫৭৮৭-এও যোগাযোগের সুযোগ রয়েছে।