এসিআই ফর্মুলেশনস লিমিটেড ২০২৩-২৪ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। রবিবার (২৯ ডিসেম্বর) কোম্পানির ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান এম আনিস উদ্ দৌলা।
সভায় নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালকমণ্ডলীর প্রতিবেদন ও নিরীক্ষা প্রতিবেদন অনুমোদিত হয়। ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা আনিস ব্যবসায়িক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং শেয়ারহোল্ডারদের প্রশ্নের উত্তর দেন। তিনি কোম্পানির সাফল্যে স্টেকহোল্ডারদের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।


