Saturday, May 16, 2026
Home কর্পোরেট বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

দেশের আর্থিক খাতে গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী উদ্যোগ এবং কার্যকর রিটেইল কৌশলের স্বীকৃতি হিসেবে ব্র্যান্ড ফোরাম আয়োজিত ৩য় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এ তরুণদের জন্য ডিজাইন করা ‘ইচ্ছে’ নামের আর্থিক পণ্যের জন্য বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি ফর রিটেইল বিভাগে পুরস্কার জিতেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।

রিটেইল খাতে সফলতা অর্জনের অন্যতম প্রধান কৌশল হলো গ্রাহকদের চাহিদা বোঝা, তাদের কাছে পৌঁছাতে কার্যকর ওমনিচ্যানেল পদ্ধতি ব্যবহার করা এবং গ্রাহক অভিজ্ঞতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। আইপিডিসি দীর্ঘদিন ধরে এসব বিষয়কে গুরুত্ব দিয়ে গ্রাহকদের জন্য সহজ, আধুনিক ও নির্ভরযোগ্য আর্থিক সেবা নিশ্চিত করে আসছে।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “এই স্বীকৃতি আমাদের গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এবং উদ্ভাবনী সেবা প্রদানের প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা বিশ্বাস করি, তরুণ প্রজন্মের চাহিদা অনুযায়ী আধুনিক আর্থিক সমাধান তৈরি করে দেশের আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।”

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র হেড অব রিটেইল বিজনেস মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “‘ইচ্ছে’ তরুণদের স্বপ্নপূরণে সহায়ক একটি আর্থিক সমাধান। এই অর্জন আমাদের টিমের কঠোর পরিশ্রম এবং গ্রাহকদের আস্থার ফল, যা ভবিষ্যতে আরও নতুন উদ্ভাবনে অনুপ্রেরণা জোগাবে বলে আমি মনে করি।”

এই স্বীকৃতি আইপিডিসির গ্রাহকসেবায় উৎকর্ষতা, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং উদ্ভাবনী রিটেইল সমাধান প্রদানের ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন। প্রতিষ্ঠানটি সবসময় গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সহজলভ্য ও সময়োপযোগী আর্থিক পণ্য ও সেবা নিয়ে কাজ করছে।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র পক্ষ থেকে জানানো হয়, এই অর্জন প্রতিষ্ঠানটির প্রতি গ্রাহকদের আস্থা, কর্মীদের নিষ্ঠা এবং অংশীজনদের সহযোগিতার ফল। ভবিষ্যতেও গ্রাহকদের জন্য আরও উন্নত, সহজ ও আধুনিক আর্থিক সেবা নিশ্চিত করতে আইপিডিসি প্রতিশ্রুতিবদ্ধ।  দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি রিটেইল খাতে নতুন মানদণ্ড স্থাপন এবং গ্রাহকসেবায় উৎকর্ষ ধরে রাখতে কাজ করে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর

মার্সেল ফ্রিজ কিনে পাওয়া ১০ লাখ টাকার চেক ক্রেতা হাবিবুরের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন অভিনেত্রী সাদিয়া আয়মান, অভিনেতা ইরফান সাজ্জাদসহ মার্সেলের ঊর্দ্ধতন কর্মকর্তারা জনপ্রিয় ইলেকট্রনিক্স...

প্রাথমিকের মিড ডে মিলে অনিয়ম পেলে মামলা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের ফিডিং কার্যক্রম বাস্তবায়নে জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। আজ শনিবার (১৬ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনাটি গণমাধ্যমে...

জনগণকে দেওয়া ওয়াদা বিএনপি পূরণ করে: প্রধানমন্ত্রী

খালখনন, কৃষিকার্ডসহ সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বিএনপি জনগণের কাছে যে ওয়াদা দেয়, সরকারে থাকলে সেই ওয়াদা পূরণ...

অ্যাক্সেনটেক উপস্থাপিত ফিকি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এ চ্যাম্পিয়ন হলো রবি আজিয়াতা পিএলসি

শুক্রবার, ১৫ মে ২০২৬ তারিখে এক প্রাণবন্ত ও উত্তেজনাপূর্ণ গ্র্যান্ড ফাইনালের মাধ্যমে অনুষ্ঠিত হলো ‘টুর্নামেন্ট ২০২৬’, যেখানে বাংলাদেশে দলগত কাজ, ক্রীড়াসুলভ মনোভাব এবং কর্পোরেট...

Recent Comments