Saturday, June 13, 2026
Home কর্পোরেট লাভেলোর ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

লাভেলোর ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি ২০২৩-২৪ হিসাব বছরের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।  সোমবার (৩০ ডিসেম্বর) কোম্পানির ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান দাতিন শামীমা নার্গিস হক। এজিএমে শেয়ারহোল্ডারদের মতামতের ভিত্তিতে প্রস্তাবিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদন করা হয়।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দাতো’ প্রকৌশলী মো. একরামুল হক সভার কার্যক্রম উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শেয়ারহোল্ডারদের অবহিত করেন। তিনি কোম্পানির সাফল্যের ধারাবাহিকতা রক্ষার আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বিনিয়োগকারীরা তাওফিকা ফুডসের গত বছরের উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে প্রশংসা করেন এবং ভবিষ্যতে ব্যবসার আরও উন্নয়ন নিশ্চিত করতে পরামর্শ দেন।

এজিএমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক মুহসীনিনা তাওফিকা একরাম, মুহসীনিনা সারিকা একরাম, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ব্যারিস্টার সাজেদ আহমেদ সামি, সিএফও মোশতাক আহমদ এবং কোম্পানি সচিব মো. মহিউদ্দিন সরদার।

কোম্পানির পরিচালনা কর্তৃপক্ষ শেয়ারহোল্ডারদের আস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যবসায় আরও অগ্রগতি আনার প্রতিশ্রুতি দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

এলএনজি আমদানি কমায় গ্যাস সরবরাহে চাপের আশঙ্কা

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সাময়িক বিঘ্ন দেখা দেওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস...

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার কক্সবাজার সফরে গিয়ে ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম কক্সবাজার...

Recent Comments