Saturday, July 4, 2026
Home আন্তর্জাতিক লেবাননে ৩ টন জরুরি চিকিৎসা সামগ্রী পাঠাল ইরান

লেবাননে ৩ টন জরুরি চিকিৎসা সামগ্রী পাঠাল ইরান

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি এক ঘোষণায় জানিয়েছে, ত্রাণ হিসেবে পাঠানো তিন টন চিকিৎসা সামগ্রী লেবাননে এসে পৌঁছেছে। এটি চলমান সংঘাতে ইরানের পাঠানো চতুর্থ ত্রাণের চালান।

আজ রোববার এই তথ্য জানিয়েছে আল জাজিরা। রেড ক্রিসেন্টের কর্মকর্তা বাবাক মাহমুদি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, ত্রাণ হিসেবে মূলত জরুরি ওষুধ পাঠানো হয়েছে। শিশুদের জন্য উপযোগী ওষুধও রয়েছে এতে।

তিনি আরও জানান, এক সপ্তাহ আগে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় লেবান-সিরিয়া সীমান্তের ইরানি ফিল্ড হাসপাতাল ধ্বংসের পর নতুন একটি ফিল্ড হাসপাতাল চালু করার উদ্যোগ নিয়েছেন তারা।

নতুন হাসপাতালটি আগের অবস্থান থেকে ৪০ কিমি দূরে নির্মাণ করা হবে। মাহমুদি আরও জানান, ইরানি রেড ক্রিসেন্টের অন্তত ১১ জন কর্মীকে আগামী দিনগুলোতে লেবাননে পাঠানো হবে।

ইরানের পার্লামেন্টের স্পিকার ও বিমান বাহিনীর সাবেক কমান্ডার মোহাম্মাদ বাঘের গালিবাফ শনিবার নিজে উড়োজাহাজ চালিয়ে এসে বৈরুতের যুদ্ধবিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করেন। শনিবার তিনি জানান, রাজধানীতে লেবাননের সরকার নিরাপদ আকাশ করিডোর নিশ্চিত করতে পারলে ইরান আরও ত্রাণ সামগ্রী পাঠাতে প্রস্তুত।

এদিকে গাজার পাশাপাশি লেবাননেও হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। গতকাল শনিবার লেবাননের তিন গ্রামে ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

বৈরুতের উত্তরে শিয়া অধ্যুষিত মায়েসরা গ্রামে হামলায় নয় জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, রাজধানীর দক্ষিণে শৌফ জেলার বারজা এলাকায় ইসরায়েলি হামলায় চারজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।

পাশাপাশি লেবাননের উত্তর উপকূলের শহর বাতরৌন থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত দেইর বিল্লা এলাকায় দুই জন নিহত ও চার জন আহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments