Friday, July 3, 2026
Home জাতীয় সারাদেশ এসবিএসি ব্যাংকে আগুন

এসবিএসি ব্যাংকে আগুন

ভেতরে থাকা একটি ফ্রিজ বিস্ফোরিত হয়ে সাতক্ষীরায় এসবিএসি ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

শনিবার (১২ অক্টোবর) রাতে সাতক্ষীরা শহরের সুলতানপুরে ব্যাংকটির ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক সাইফুজ্জামান বলেন, ব্যাংকের ভেতরে থাকা একটি ফ্রিজ বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস সেখানে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ব্যাংকের ভল্ট ও অন্যান্য জিনিসপত্র অক্ষত রয়েছে।

এসবিএসি ব্যাংকের সাতক্ষীরা শাখার ম্যানেজার জিএম আব্দুল কাদের বলেন, ভবনের পেছনের বাড়ি থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখে বাড়ির লোকজন সিকিউরিটি গার্ড মামুন গাজী ও ইউনুস আলীকে বিষয়টি জানায়। পরবর্তীতে সিকিউরিটি গার্ডরা আমাকে জানালে আমি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দেই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিচেনে থাকা একটি ফ্রিজ পুড়ে গেছে। তবে ভেতরে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩৪ জন কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির মাধ্যমে তারা জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী নবম গ্রেডে দায়িত্ব...

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের নতুন সিইও মোহাম্মদ আমদাদ উল্লাহ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (CLICL)-এর পরিচালনা পর্ষদ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মোহাম্মদ আমদাদ উল্লাহকে নিয়োগ দিয়েছে। বুধবার (১ জুলাই ২০২৬) থেকে...

প্রাথমিকে ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

এলপি গ্যাসের দাম আরও কমলো, আজ থেকেই কার্যকর

মে মাসে দাম অপরিবর্তিত থাকার পর এবার জুন মাসে এসে ভোক্তা পর্যায়ে কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি...

Recent Comments