Saturday, June 27, 2026
Home আন্তর্জাতিক তিন দেশের নাগরিকদের প্রবেশ ও ভিসা স্থগিত করল সৌদি আরব

তিন দেশের নাগরিকদের প্রবেশ ও ভিসা স্থগিত করল সৌদি আরব

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আফ্রিকান তিনটি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বা ‘ওয়িকায়া’ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে আসা ব্যক্তিদের সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এই স্থগিতাদেশ সব ধরনের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য, যার মধ্যে ওমরাহ যাত্রীদের জন্য ইস্যুকৃত ভিসাও অন্তর্ভুক্ত।

কর্তৃপক্ষ ওই সব ব্যক্তির জন্য সব ধরনের প্রবেশ ভিসা স্থগিত করছে যারা সৌদি আরবে পৌঁছানোর আগের ২১ দিনের মধ্যে এই তিনটি দেশে অবস্থান করেছেন এবং কোনো তৃতীয় দেশের মধ্য দিয়ে ভ্রমণ করেছেন।

ওয়িকায়া রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া এবং কঙ্গো-ব্রাজাভিল থেকে আসা ভ্রমণকারীদের জন্য বাড়তি প্রতিরোধমূলক ব্যবস্থা ঘোষণা করেছে। ইবোলা-আক্রান্ত এসব দেশ থেকে আসা দর্শনার্থীদের সীমান্তে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি রোগের ওপর নজরদারির মধ্য দিয়ে যেতে হবে। ওয়িকায়া নিশ্চিত করেছে, ২০১৯ সালের পর থেকে সৌদি আরবে ইবোলার কোনো রোগী শনাক্ত হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ১৯৭৬ সালে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে (ডিআরসি) প্রথম ইবোলা শনাক্ত হয়।

এতে মৃত্যুর হার প্রায় ৫০ শতাংশ। তখন থেকে এ পর্যন্ত এই রোগে প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এর আগে বুধবার ফরাসি কর্তৃপক্ষ ইবোলার প্রথম রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করে। ডিআরসিতে একটি মানবিক সহায়তা মিশনে কাজ করার সময় এক চিকিৎসক এই ভাইরাসে আক্রান্ত হন এবং দেশে ফিরে আসেন।

পরে তাকে একটি বিশেষ কোয়ারেন্টাইন কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার

সরকার কওমী মাদরাসার শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করা এবং শিক্ষার মান উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে কওমী মাদরাসা থেকে প্রায়...

তিন দেশের নাগরিকদের প্রবেশ ও ভিসা স্থগিত করল সৌদি আরব

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আফ্রিকান তিনটি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বা 'ওয়িকায়া' জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত...

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

সড়ক পরিআইনবহন কঠোরভাবে কার্যকর করার লক্ষ্যে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তন শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি...

দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দিতে এসবিএসি ব্যাংক ও চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি

এসবিএসি ব্যাংক পিএলসির অ্যাকাউন্ট হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৪...

Recent Comments