Wednesday, July 8, 2026
Home জাতীয় নির্বাচিত এমপিদের শপথের তারিখ ঘোষণা করলেন শফিকুল আলম

নির্বাচিত এমপিদের শপথের তারিখ ঘোষণা করলেন শফিকুল আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে। গেজেট প্রকাশের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় শপথ আয়োজনের প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই নতুন সংসদের কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে শুক্রবার দিবাগত রাতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিনের নেতৃত্বে কমিশনের বৈঠকে ফলাফল অনুমোদন দেওয়া হয়। পরে সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা গেজেট প্রকাশ করা হয়। উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফলের গেজেট এখনো জারি হয়নি।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটের ফলাফলও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফল অনুযায়ী, মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। ভোট প্রদানের হার ৬০ দশমিক ২৬ শতাংশ। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখের বেশি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখের বেশি। এছাড়া বাতিল হয়েছে ৭৪ লাখেরও বেশি ভোট।

৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঘোষিত ফলাফলে ২৯৭ আসনের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে বিএনপি সর্বাধিক ২০৯টি আসনে জয় পেয়েছে। দলটির শরিকরা পেয়েছে ৩টি আসন। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং তাদের নেতৃত্বাধীন জোটের অন্য শরিকরা পেয়েছে ৯টি আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে একটি আসন। শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সংসদের যাত্রা শুরু হতে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের (ইআইএল) পরিচালনা পর্ষদের সাম্প্রতিক সভায় ২০২৫-২০২৬ মেয়াদের জন্য মাজাকাত হারুনকে চেয়ারম্যান এবং এবিএম কায়ছারকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। বুধবার (৮...

দর বৃদ্ধির শীর্ষ স্থানে সি পার্ল বিচ রিসোর্ট

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে সবচেয়ে বেশি দর বৃদ্ধির তালিকায় শীর্ষ অবস্থান দখল করেছে সি পার্ল বিচ...

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মাজাকাত হারুন, ভাইস চেয়ারম্যান এবিএম কায়ছার

এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের (ইআইএল) সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ২০২৫-২০২৬ সময়ের জন্য চেয়ারম্যান মাজাকাত হারুন চেয়ারম্যান এবং এবিএম কায়ছারকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। বুধবার...

গ্যাস উৎপাদন নিয়ে যে তথ্য দিলেন জ্বালানি মন্ত্রী

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গ্যাস অনুসন্ধান, নতুন কূপ খনন এবং অফশোর কার্যক্রম জোরদার করেছে সরকার। জাতীয় সংসদে বুধবার (৮ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও...

Recent Comments