Thursday, June 25, 2026
Home জাতীয় শবেবরাতে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

শবেবরাতে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

পবিত্র শবেবরাতকে আত্মশুদ্ধি ও আল্লাহর অশেষ রহমত লাভের এক বিশেষ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানবসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পবিত্র শবেবরাত উপলক্ষে সোমবার (২ ফেব্রুয়ারি) দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। বাণীতে তিনি বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র শবেবরাত মুসলমানদের জীবনে রহমত, মাগফিরাত ও আত্মিক পরিশুদ্ধির এক অনন্য রজনি। হাদিস শরিফে উল্লেখ রয়েছে, এই রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন এবং অনুগ্রহ বর্ষণ করেন। এ কারণেই শবেবরাতকে সৌভাগ্যের রাত হিসেবে বিবেচনা করা হয়।

তিনি আরও বলেন, এই মহিমান্বিত রাতে ইবাদত-বন্দেগি, কোরআন তিলাওয়াত, দোয়া ও দান-সদকার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের অপূর্ব সুযোগ রয়েছে। আত্মসমালোচনা ও আন্তরিক তওবার মাধ্যমে ব্যক্তি জীবনের ভুলত্রুটি সংশোধন করে সৎপথে ফিরে আসার জন্য এই রাত আমাদের অনুপ্রেরণা জোগায়।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, শবেবরাত আমাদের শিক্ষা দেয় অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার পরিহার করে শান্তি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার। ইসলামের সৌন্দর্য ও আদর্শ অনুসরণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়বিচার ও কল্যাণ নিশ্চিত করার প্রত্যয় গ্রহণ করা প্রয়োজন।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সবাই মিলে এই পবিত্র রাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করি। দেশ ও জাতির উন্নতি, শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করি এবং মানবকল্যাণে নিজেদের নিবেদিত করি।

বাণীর শেষাংশে প্রধান উপদেষ্টা মহান আল্লাহর কাছে দেশবাসীর জন্য ক্ষমা, হেফাজত ও কল্যাণ কামনা করে বলেন, সর্বশক্তিমান আল্লাহ যেন আমাদের সবাইকে তাঁর রহমত ও মাগফিরাতে অন্তর্ভুক্ত করেন। আমিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার

দেশব্যাপী সাড়ে ৭ লাখ যুবককে বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এ সংক্রান্ত ১০টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে...

Recent Comments