Thursday, June 25, 2026
Home কর্পোরেট ইউরোপের খ্যাতনামা এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন

ইউরোপের খ্যাতনামা এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন

উদ্ভাবনী ও প্রযুক্তিগত উৎকর্ষতায় উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন কম্প্রেসর উৎপাদনে একের পর এক মাইলফলক অর্জন করে চলেছে বাংলাদেশের টেক জায়ান্ট ও একমাত্র কম্প্রেসর প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। এরই ধারাবাহিকতায় এবার ৫০ বছরেরও অধিক ঐতিহ্যবাহী ইউরোপীয়ান এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ সিরিজের উচ্চ কার্যক্ষমতার টেকসই ও পরিবেশবান্ধব কমপ্যাক্ট ডিজাইনের কম্প্রেসর উৎপাদন শুরু করেছে ওয়ালটন। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত স্বনামধন্য এসিসি ব্র্যান্ডের কম্প্রেসর বাংলাদেশে উৎপাদনের ফলে বিদ্যুৎ সাশ্রয়ী রেফ্রিজারেটরের স্থানীয় চাহিদা যেমন মিটবে, তেমনই ইউরোপসহ উন্নত বিশ্বের দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে ব্যাপক ভূমিকা রাখবে।

শনিবার (৩১ জানুয়ারি, ২০২৬) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে বাংলাদেশের প্রথম ও একমাত্র কম্প্রেসর কারখানায় এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পরিচালক এস এম নূরুল আলম রেজভী এবং ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এস এম মাহবুবুল আলম।
অনুষ্ঠানে এস এম মাহবুবুল আলম বলেন, এসিসি’র কাপ্পা কম্প্রেসর উৎপাদন ওয়ালটন তথা বাংলাদেশের জন্য এক বিরাট মাইলফলক এবং অত্যন্ত গর্বের। স্মার্ট ডিজাইন, দীর্ঘস্থায়ীত্ব এবং শ্রেষ্ঠ কার্যক্ষমতার এক নিখুঁত মেলবন্ধনে কাপ্পা কম্প্রেসর উৎপাদন ওয়ালটনের রিসার্চ অ্যান্ড ইনোভেশন টিমের আরেকটি অসাধারণ সাফল্য। বাংলাদেশ যে বিশ্বমানের শিল্প ও প্রকৌশল উদ্ভাবনে নেতৃত্ব দিতে সক্ষম তা ওয়ালটনের এই সাফল্যের মধ্য দিয়ে আরেকবার প্রমাণিত হলো।

তিনি আরো বলেন, বাংলাদেশের হাই-টেক শিল্পখাতে কম্প্রেসর অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত। এর বিশাল আন্তর্জাতিক বাজার রয়েছে। ওয়ালটনের টার্গেট- দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের অন্যতম শীর্ষ কম্প্রেসর রপ্তানিকারক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা। ইতোমধ্যে ওয়ালটনের তৈরি কম্প্রেসর ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু হওয়ার পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে বায়ারগণ ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন। নতুন এই কম্প্রেসর ওয়ালটনের রপ্তানি কার্যক্রমে আরেকটি সাফল্যের মুকুট যোগ করলো। খুব শিগগিরই শতাধিক দেশে কম্প্রেসরের পাশাপাশি রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশনসহ অন্যান্য পণ্য রপ্তানির লক্ষ্য পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ওয়ালটন কম্প্রেসরের চিফ বিজনেস অফিসার এস এম আলমাস রহমান বলেন, কাপ্পা কম্প্রেসরে কমপ্যাক্ট ডিজাইন, উচ্চ কার্যদক্ষতা, দীর্ঘস্থায়িত্ব ও পরিবেশবান্ধব বৈশিষ্ট্যের এক অনন্য সমন্বয় ঘটেছে। ছোট ও সুবিন্যস্ত আকারের কারণে কাপ্পা কম্প্রেসর রেফ্রিজারেটরের ভেতরের মূল্যবান জায়গা সাশ্রয় করে এবং একই সঙ্গে প্রয়োজনীয় শীতলীকরণ চাহিদা পূরণে বিস্তৃত কুলিং ক্যাপাসিটি নিশ্চিত করে। ২.১৫ এর অধিক সিওপি (কো-এফিশিয়েন্ট অব পারফর্মেন্স) এবং পরিবেশবান্ধব সক্ষমতার ফলে এটি সহজেই ৫-স্টার এনার্জি এফিসিয়েন্সির মানদন্ড পূরণ করতে পারে।

তিনি আরো বলেন, প্রতিকূল ও চ্যালেঞ্জিং পরিবেশে বিদুৎ সরবরাহেও নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করতে এই কম্প্রেসরটি ৮৫ ভোল্ট থেকে ৩০০ ভোল্ট পর্যন্ত কার্যকর ওয়াইড ভোল্টেজ রেঞ্জে কাজ করতে সক্ষম। ফলে অতিরিক্ত স্ট্যাবিলাইজারের প্রয়োজন ছাড়াই এটি স্থিতিশীলভাবে পরিচালিত হয়, যা বিশেষ করে গ্রামীণ এবং ভোল্টেজ ওঠানামাপ্রবণ এলাকার জন্য অত্যন্ত উপযোগী। এর আল্ট্রা লো নয়েজ লেভেল গ্রাহকের আরাম ও স্বাচ্ছন্দ্য নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জানা গেছে, ওয়ালটন দেশের একমাত্র কম্প্রেসর উৎপাদন শিল্প স্থাপন করায় বাংলাদেশ এশিয়ার অষ্টম ও বিশ্বের ১৫তম কম্প্রেসর উৎপাদনকারী দেশের তালিকায় স্থান করে নিয়েছে। ওয়ালটনের কম্প্রেসর কারখানায় উৎপাদন লাইনের পাশাপাশি রয়েছে আন্তর্জাতিকমানের মান নিয়ন্ত্রণ পরীক্ষাগার, অত্যাধুনিক প্রযুক্তির ল্যাব সরঞ্জাম ও মেশিনারিজ। কম্প্রেসর উৎপাদনের প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। এর ফলে ২০১৭ সালে কম্প্রেসরের বাণিজ্যিক উৎপাদন শুরুর মাত্র দুই বছরের মধ্যে ইউরোপে রপ্তানি কার্যক্রম শুরু করতে সক্ষম হয় ওয়ালটন। এছাড়া ২০২২ সালে ইউরোপের ঐতিহ্যবাহী ও খ্যাতনামা ইতালিয়ান ব্র্যান্ড এসিসি’র কম্প্রেসর ম্যানুফ্যাকচারিং প্ল্যা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

Recent Comments