Friday, July 3, 2026
Home কর্পোরেট আইইউবিএটির নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত

আইইউবিএটির নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) স্প্রিং-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে উৎসবমুখর আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিপণন বিশেষজ্ঞ ও করপোরেট ব্যক্তিত্ব ড. সৈয়দ আলমগীর। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মমতাজুর রহমান, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম এবং ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাফ্ফর আলম চৌধুরীসহ বিভিন্ন অনুষদের শিক্ষকরা।

বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্বগুণ, উদ্ভাবনী চিন্তাভাবনা, গবেষণাভিত্তিক ও বাস্তবমুখী শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সময় ব্যবস্থাপনা, সৃজনশীল সমস্যা সমাধান, দলগত কাজের দক্ষতা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ওপর জোর দেন তারা।

আয়োজকদের মতে, এ পরিচিতি পর্ব নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে আত্মবিশ্বাস ও উদ্দীপনা জোগাবে। একই সঙ্গে আইইউবিএটিকে একটি পরিবার হিসেবে অনুভব করার সুযোগ তৈরি করেছে এ আয়োজন, যেখানে শিক্ষার পাশাপাশি মূল্যবোধ, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার পরিবেশ নিশ্চিত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের খেলাধুলার সমর্থনের গণ্ডি পেরিয়ে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর কাজে নিজেদের...

মুরগির দাম বৃদ্ধি, সবজিতে নেই বাড়তি চাপ

রাজধানীর খুচরা বাজারে সপ্তাহের ব্যবধানে মুরগির দাম বেড়ে ভোক্তাদের ব্যয় আরও বাড়িয়েছে। একই সঙ্গে কয়েক সপ্তাহ আগে বাড়ানো চালের দামও অপরিবর্তিত রয়েছে। তবে পর্যাপ্ত...

৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩৪ জন কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির মাধ্যমে তারা জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী নবম গ্রেডে দায়িত্ব...

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের নতুন সিইও মোহাম্মদ আমদাদ উল্লাহ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (CLICL)-এর পরিচালনা পর্ষদ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মোহাম্মদ আমদাদ উল্লাহকে নিয়োগ দিয়েছে। বুধবার (১ জুলাই ২০২৬) থেকে...

Recent Comments