Friday, July 3, 2026
Home জাতীয় কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান আপিলও খারিজ, ভোটে অংশ নিতে পারবেন না

কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান আপিলও খারিজ, ভোটে অংশ নিতে পারবেন না

হাইকোর্টের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও প্রার্থিতা টেকেনি কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর। তার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না।

এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন মুন্সী।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ মঞ্জুরুল আহসান মুন্সীর আবেদনটি নাকচ করেছেন।

এর আগে, গত ২১ জানুয়ারি ঋণ খেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে তিনি আপিল বিভাগে আবেদন করেন।

ঋণখেলাপির অভিযোগে গত ১৭ জানুয়ারি কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঋণখেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন ওই আসনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের খেলাধুলার সমর্থনের গণ্ডি পেরিয়ে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর কাজে নিজেদের...

মুরগির দাম বৃদ্ধি, সবজিতে নেই বাড়তি চাপ

রাজধানীর খুচরা বাজারে সপ্তাহের ব্যবধানে মুরগির দাম বেড়ে ভোক্তাদের ব্যয় আরও বাড়িয়েছে। একই সঙ্গে কয়েক সপ্তাহ আগে বাড়ানো চালের দামও অপরিবর্তিত রয়েছে। তবে পর্যাপ্ত...

৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩৪ জন কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির মাধ্যমে তারা জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী নবম গ্রেডে দায়িত্ব...

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের নতুন সিইও মোহাম্মদ আমদাদ উল্লাহ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (CLICL)-এর পরিচালনা পর্ষদ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মোহাম্মদ আমদাদ উল্লাহকে নিয়োগ দিয়েছে। বুধবার (১ জুলাই ২০২৬) থেকে...

Recent Comments