Wednesday, April 15, 2026
Home অর্থ-বানিজ্য সামিট গ্রুপের আজিজ খানকে সপরিবারে দুদকে তলব

সামিট গ্রুপের আজিজ খানকে সপরিবারে দুদকে তলব

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ তাঁর পরিবারের ১৬ সদস্যকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে প্রায় ৮৫০ কোটি টাকা পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে।

এদিকে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক জিয়াউর রহমান চৌধুরীর বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের অংশ হিসেবে বিভিন্ন সরকারি ও সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

আজ সোমবার (২৬ জানুয়ারি) দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

উপপরিচালক বলেন, বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক জিয়াউর রহমান চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁর স্ত্রীসহ পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জনের বিষয়টিও অনুসন্ধানের আওতায় আনা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে বিভিন্ন দপ্তর থেকে প্রয়োজনীয় তথ্য চাওয়া হচ্ছে।

আকতারুল ইসলাম আরও জানান, সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান ও তাঁর পরিবারের ১৬ সদস্যের বিরুদ্ধে প্রায় ৮৫০ কোটি টাকা পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। এ বিষয়ে আগামী ১ থেকে ৩ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্টদের দুদকে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য তলব করা হয়েছে।

এদিকে, একই দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক উপাচার্য অধ্যাপক মীজানুর রহমানকে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছেন দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা। দায়িত্ব পালনকালে নিয়োগ-বাণিজ্য ও অবকাঠামো নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে এই অনুসন্ধান চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে: প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে এক জনসভায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, অতীতে যেভাবে বিরোধী দল সরকারকে অস্থিতিশীল...

মানবপাচার-মাদকের বিরুদ্ধে অভিযান শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মানবপাচার, মাদক ও অনলাইন অপরাধ দমনে শিগগিরই দেশব্যাপী কঠোর অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, সীমান্তবর্তী যেসব পয়েন্ট দিয়ে মানবপাচার...

আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য: আইনমন্ত্রী

বাংলাদেশের আইন কমিশনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দীর্ঘ দুই দশকে কমিশনের পেছনে বিপুল অর্থ ব্যয় হলেও প্রত্যাশিত ফল পাওয়া...

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সকালে তিনি সড়কপথে বন্দরে পৌঁছে সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। বন্দরে পৌঁছালে কর্মকর্তারা তাকে স্বাগত...

Recent Comments