Wednesday, July 15, 2026
Home জাতীয় মানবপাচার-মাদকের বিরুদ্ধে অভিযান শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার-মাদকের বিরুদ্ধে অভিযান শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মানবপাচার, মাদক ও অনলাইন অপরাধ দমনে শিগগিরই দেশব্যাপী কঠোর অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, সীমান্তবর্তী যেসব পয়েন্ট দিয়ে মানবপাচার সংঘটিত হয়, সেসব এলাকায় জিরো টলারেন্স নীতির ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। জনগণকে সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তার আহ্বানও জানান তিনি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে টেকনাফ সরকারি এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত স্মার্ট কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। একইসঙ্গে অনলাইন জুয়া ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশনা দেন।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলা নববর্ষ উপলক্ষে দেশের ১১টি উপজেলায় একযোগে এই স্মার্ট কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে। তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন। এর অংশ হিসেবে টেকনাফ উপজেলায় প্রাথমিক পর্যায়ে ১ হাজার ৬৯৮ জন কৃষকের মধ্যে কার্ড বিতরণ করা হয়।

উপজেলার তথ্য অনুযায়ী, কার্ডপ্রাপ্তদের মধ্যে অধিকাংশই প্রান্তিক কৃষক। পাশাপাশি ক্ষুদ্র, ভূমিহীন ও মাঝারি কৃষকরাও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। সংশ্লিষ্টরা জানান, এই কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারি প্রণোদনা, ঋণ সুবিধা এবং সার-বীজ সহায়তা পাবেন, যা কৃষি খাতে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করবে।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীসহ অন্যান্য অতিথিরা কৃষকদের কল্যাণে এ উদ্যোগকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেন এবং বন্দর কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। অনুষ্ঠানে টেকনাফের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্থানীয়দের পক্ষ থেকে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

আল আরাফাহ ইসলামী ব্যাংক পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে...

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের...

Recent Comments