Wednesday, July 15, 2026
Home অর্থ-বানিজ্য এনসিসি ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে অর্থায়ন চুক্তি

এনসিসি ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে অর্থায়ন চুক্তি

এনসিসি ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন এর মধ্যে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে অর্থায়ন সম্প্রসারণের লক্ষ্যে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি দুটির মধ্যে রয়েছে সরকারের ‘রিভলভিং ফান্ড’-এর আওতায় ক্রেডিট হোলসেলিং কার্যক্রম এবং ফুড ভ্যালু চেইন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (এফভিসিএফআইপি)-এর অধীনে অংশগ্রহণমূলক চুক্তি।

সোমবার (১৩্ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি ঢাকায় একটি হোটেলে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির প্রধান অতিথি এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন্নাহার ও উইমেন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নাসরিন ফাতেমা আওয়াল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. ওবায়দুর রহমান। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. খাইরুল আরেফিন এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।

সরকারের ৩০০ কোটি টাকার তহবিল থেকে গঠিত ‘রিভলভিং ফান্ড’-এর আওতায় এসএমই খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং অগ্রাধিকারপ্রাপ্ত উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সহজতর করার লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে ক্রেডিট হোলসেলিং কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এর ধারাবাহিকতায় এনসিসি ব্যাংকের অনুকূলে বরাদ্দকৃত এই অর্থ ব্যাংকটি যোগ্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে ঋণ হিসেবে বিতরণ করবে।

অন্যদিকে, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর অর্থায়নে বাস্তবায়িত এফভিসিএফআইপি প্রকল্পের আওতায় এনসিসি ব্যাংক অংশীদার আর্থিক প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য দেশের কৃষিভিত্তিক ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পখাতে আর্থিক প্রবেশাধিকার বৃদ্ধি, ব্যবসায়িক সক্ষমতা উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। এই প্রকল্পের আওতায় এসএমই ফাউন্ডেশন এনসিসি ব্যাংকের জন্য অন-লেন্ডিং ক্রেডিট লিমিট অনুমোদন করেছে, যা থেকে ব্যাংকটি নির্ধারিত নীতিমালা অনুসরণ করে যোগ্য সিএমএসএমই উদ্যোক্তাদের ঋণ প্রদান করবে।

এই দুটি চুক্তি দেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে একদিকে যেমন নতুন উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে, অন্যদিকে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত খাতে টেকসই উন্নয়ন ত্বরান্বিত হবে। এই উদ্যোগ দেশের প্রান্তিক ও উদীয়মান উদ্যোক্তাদের জন্য আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং জাতীয় অর্থনীতির সামগ্রিক প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করবে বলে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

আল আরাফাহ ইসলামী ব্যাংক পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে...

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের...

Recent Comments