Wednesday, July 15, 2026
Home কর্পোরেট রূপালী ব্যাংকে নারী কর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ বিষয়ক সভা

রূপালী ব্যাংকে নারী কর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ বিষয়ক সভা

রূপালী ব্যাংক পিএলসি’র নারী কর্মীদের প্রতি হয়রানি ও বৈষম্যমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে গঠিত কমিটির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে ।সোমবার (১৩ এপ্রিল) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ।

কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক গুলে জান্নাত এবং পিআরএডব্লিউজি টু প্রিভেন্ট জিবিভি’র প্রজেক্ট ডিরেক্টর জেসমিন আরা ।

এছাড়া ব্যাংকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন শেখ এবং ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল ও মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া উপস্থিত ছিলেন ।

এছাড়া ঋণ প্রশাসন, শৃঙ্খলা ও আপিল এবং ভিজিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্সসহ সংশ্লিষ্ট বিভাগের নারী উপমহাব্যবস্থাপকগণ সভায় অংশগ্রহণ করেন ।

কমিটির ফোকাল পয়েন্ট হিসেবে সভাটি সঞ্চালনায় ছিলেন পরিকল্পনা ও গবেষণা বিভাগের সহকারী মহাব্যবস্থাপক ফয়সল আহমদ ।সভায় নারী কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, যৌন হয়রানি ও জেন্ডার বৈষম্য প্রতিরোধ, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করা হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

আল আরাফাহ ইসলামী ব্যাংক পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে...

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের...

Recent Comments