Wednesday, July 1, 2026
Home জাতীয় শহীদ ওয়াসিমের প্রতি শ্রদ্ধা জানাতে কবর জিয়ারতে তারেক রহমান

শহীদ ওয়াসিমের প্রতি শ্রদ্ধা জানাতে কবর জিয়ারতে তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্রনেতা ওয়াসিম আকরামের প্রতি শ্রদ্ধা জানাতে কক্সবাজার সফরে যাচ্ছেন। সফরসূচি অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলায় অবস্থিত শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন।

কক্সবাজার জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার উদ্দিন চৌধুরী সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সফরসংক্রান্ত প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। কোনো অনিবার্য পরিবর্তন না হলে নির্ধারিত দিনেই তারেক রহমান কক্সবাজারে পৌঁছাবেন এবং পেকুয়ায় গিয়ে শহীদ ওয়াসিমের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।

আকতার উদ্দিন চৌধুরী বলেন, এই সফরের মূল উদ্দেশ্য হলো জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ দেওয়া তরুণ ছাত্রনেতা ওয়াসিম আকরামের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো। একই সঙ্গে গণতন্ত্র ও ন্যায়বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সংগ্রামকে স্মরণ করা।

২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বিকেল আনুমানিক ৩টার দিকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ওয়াসিম আকরাম। তার মৃত্যু দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে এবং ছাত্র আন্দোলনে নতুন গতি সঞ্চার করে।

ওয়াসিম আকরাম ছিলেন চট্টগ্রাম কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি নগরীর চকবাজার এলাকায় একটি মেসে বসবাস করতেন এবং ছাত্ররাজনীতিতে সক্রিয় ছিলেন। চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে তিনি সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে ভূমিকা রাখতেন।জুলই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ হিসেবে ওয়াসিম আকরামের নাম এখনও ছাত্ররাজনীতি ও জাতীয় রাজনীতিতে প্রতীকী গুরুত্ববহন করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দুর্নীতির মামলায় রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আবেদন

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ...

ফটিকছড়ি উত্তরসহ তিন উপজেলা ও একটি থানার অনুমোদন

  দেশের প্রশাসনিক কাঠামো আরও সম্প্রসারণের অংশ হিসেবে তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।...

কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে আগামীর শিক্ষা ব্যবস্থার রূপরেখা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, দেশের শিক্ষা...

প্রতিবন্ধী-বান্ধব কর্মপরিবেশ গড়ে তুলতে SOSI প্রকল্পের অর্জনতুলে ধরল BBDN ও GIZ

বাংলাদেশে প্রতিবন্ধী-বান্ধব কর্মপরিবেশ গড়ে তোলা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা জোরদারে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসএবিলিটি নেটওয়ার্ক (BBDN) এবং জার্মান উন্নয়ন সংস্থা GIZ যৌথভাবে...

Recent Comments