ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর সাফল্যের ২৬ বছর পূর্তি ও ২৭ বছরে পদার্পন উপলক্ষ্যে সম্প্রতি কোম্পানীর প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (৫ জানুয়ারি) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
উক্ত অনুষ্ঠানে কোম্পানীর চেয়ারপারসন মিসেস সাহিদা আনোয়ার, পরিচালক মোঃ আশিক হোসেন, মিসেস নুসরাত জাহান তানিয়া, মিসেস ইসরাত জাহান সুমী, মূখ্য উপদেষ্টা আলহাজ্জ মোঃ আনোয়ার হোসেন, কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দাস্তগীর ও কোম্পানী সচিব মোঃ আখতারুজ্জামানসহ প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ, কোম্পানীর শুভানুধ্যায়ী ও মূল্যবান গ্রাহক এবং ঢাকাস্থ শাখাসমূহের ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।


