Wednesday, April 29, 2026
Home জাতীয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ভোটগ্রহণ শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ভোটগ্রহণ শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতার পর শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন। সকাল ৮টা ৩০ মিনিটে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়, যা নির্ধারিত সময় অনুযায়ী বিকাল ৩টা পর্যন্ত চলবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, নির্বাচনের জন্য কেন্দ্রীয় সংসদের ক্ষেত্রে ৩৮টি ভোটকেন্দ্র এবং হল সংসদের জন্য একটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের নির্বিঘ্নে ভোট দেওয়ার সুবিধার্থে প্রতি ১০০ জন ভোটারের জন্য একটি করে বুথ স্থাপন করা হয়েছে। এতে দীর্ঘ লাইনের ভোগান্তি কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

ভোটগ্রহণ শেষ হলে ছয়টি ডিজিটাল ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) মেশিন ব্যবহার করে দ্রুত ও স্বচ্ছভাবে ভোট গণনা করা হবে। নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভোটগ্রহণ ও গণনার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোট শুরুর আগের রাতেই সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার ও প্রয়োজনীয় উপকরণ পাঠানো হয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, জকসু ও হল সংসদ নির্বাচন আয়োজন নিয়ে এর আগে একাধিকবার সময়সূচি পরিবর্তন করা হয়। সর্বশেষ গত বছরের ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন ধার্য থাকলেও ভোটগ্রহণ শুরুর ঠিক আগে ভোরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর খবরে জরুরি সিন্ডিকেট সভা ডেকে নির্বাচন স্থগিত করা হয়। এ সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হলে তারা আন্দোলনে নামেন।

পরবর্তীতে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরেকটি জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করে এবং আজ ৬ জানুয়ারি নতুন তারিখে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেয়। নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশিত প্রতিনিধিত্বমূলক সংগঠন গঠনের পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ব্যাংকারদের উৎসাহ বোনাস নিয়ে ‍সুখবর

ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহ বোনাস প্রদানের ক্ষেত্রে কিছুটা শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সব শর্ত পূরণ না হলেও বিশেষ অর্জন...

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতন্ত্র সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। রাষ্ট্রের সকল নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট...

জেএমআই হসপিটাল রিক্যুইজিটের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিক্যুইজিট লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।   মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির...

ডাচ বাংলা ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের...

Recent Comments