Sunday, April 19, 2026
Home কর্পোরেট বারাকা পতেংগা পাওয়ার লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বারাকা পতেংগা পাওয়ার লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বারাকা পতেংগা পাওয়ার লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা (হাইব্রিড পদ্ধতিতে) বুধবার (২৪ ডিসেম্বর) সিলেটের হোটেল রয়েল মার্কে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রানা অনুষ্ঠানের সঞ্চালনা করেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা সূচনা করা হয়।

সভায় উপস্থিত শেয়ারহোল্ডারদের স্বাগত জানিয়ে কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রানা মূল পর্ব শুরু করেন। চেয়ারম্যান গোলাম রাব্বানী চৌধুরী তার বক্তব্যে কোম্পানির বর্তমান কার্যক্রম, আর্থিক ফলাফল, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রবৃদ্ধির সম্ভাবনা তুলে ধরেন। তিনি টেকসই উন্নয়ন, স্বচ্ছতা এবং শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় প্রতিষ্ঠানটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ব্যবস্থাপনা পরিচালক ফয়সল আহমদ চৌধুরী সভায় জানান, ২০২৪-২০২৫ অর্থবছরে কোম্পানির সম্মিলিত মুনাফা ২৩.৭৫ কোটি টাকা এবং শেয়ার প্রতি আয় ১.৩৭ টাকা হয়েছে। তিনি শেয়ারহোল্ডার ও পরিচালকের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বারাকা পতেংগা পাওয়ার লিমিটেডের দুইটি সহায়ক প্রতিষ্ঠান কর্নফুলি পাওয়ার লিমিটেড ও বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেডও যথাক্রমে ৪১.৬৩ কোটি টাকা ও ১৪.৬৭ কোটি টাকা মুনাফা অর্জন করেছে। সভায় অংশগ্রহণকারীরা কোম্পানির স্থায়ী উন্নয়ন ও আর্থিক স্বচ্ছতার ওপর সন্তোষ প্রকাশ করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনআরবি ব্যাংক–ইউনাইটেড হেলথকেয়ারের কৌশলগত চুক্তি স্বাক্ষর

এনআরবি ব্যাংক পিএলসি তার মূল্যবান গ্রাহক ও কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করতে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বের...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) থেকে শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানান...

বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

দেশের আর্থিক খাতে গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী উদ্যোগ এবং কার্যকর রিটেইল কৌশলের স্বীকৃতি হিসেবে ব্র্যান্ড ফোরাম আয়োজিত ৩য় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এ তরুণদের জন্য ডিজাইন করা...

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় আসরে ৬৪টি উদ্ভাবনী উদ্যোগকে সম্মাননা

রাজধানী ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর তৃতীয় আসর, যেখানে দেশের খুচরা খাতে উদ্ভাবনী অবদান রাখা ৬৪টি উদ্যোগকে সম্মাননা...

Recent Comments