Wednesday, April 22, 2026
Home কর্পোরেট আইএফআইসি ব্যাংকে পরিচালনা পর্ষদের জন্য এএমএল ও সিএফটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকে পরিচালনা পর্ষদের জন্য এএমএল ও সিএফটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

চলতি মাসের ২১ ডিসেম্বর আইএফআইসি ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের সদস্যদের জন্য একদিনব্যাপী সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে। এ কর্মশালার মূল লক্ষ্য ছিল ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে অ্যান্টি মানি লন্ডারিং (এএমএল) এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (সিএফটি) সংক্রান্ত কমপ্লায়েন্স বিষয়ে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করা।

ব্যাংকের চেয়ারম্যান জনাব মোঃ মেহমুদ হোসেনের নেতৃত্বে পরিচালনা পর্ষদের সকল সদস্য—জনাব মোঃ এবতাদুল ইসলাম, জনাব কাজী মোঃ মাহবুব কাশেম, এফসিএ, জনাব মোঃ গোলাম মোস্তফা এবং জনাব মুহাম্মদ মনজুরুল হক—সহ ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর অতিরিক্ত পরিচালক জনাব রেজওয়ানুর রহমান এবং যুগ্ম পরিচালক জনাব জুয়াইরিয়া হক। তারা পরিচালনা পর্ষদের সদস্যদের এএমএল ও সিএফটি সংক্রান্ত প্রাসঙ্গিক নিয়ন্ত্রক নির্দেশনা, ব্যাংক ও রিপোর্টিং সংস্থার দায়িত্ব এবং পরিচালনা পর্ষদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন।

এছাড়াও কর্মশালায় বিএফআইইউ কর্তৃক পরিচালিত সিস্টেম চেক, দেশের সাম্প্রতিক মানি লন্ডারিং পরিস্থিতি এবং সুশাসন ও কমপ্লায়েন্স তদারকি জোরদারের ক্ষেত্রে পরিচালনা পর্ষদের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। ব্যাংকটির এই উদ্যোগ পরিচালনা পর্ষদের কমপ্লায়েন্স সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করা হচ্ছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বোরো মৌসুমে ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে সরকার। আগামী ৩ মে থেকে শুরু হওয়া এই কর্মসূচির...

সরকারের সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া না বাড়নোর নির্দেশ মালিক সমিতির

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা শুরু হলেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ অবস্থায় সরকারিভাবে নতুন...

প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। পাইলট প্রকল্পের আওতায় আগামী জুলাই মাস থেকে সারা দেশের প্রতিটি উপজেলায় দুটি করে...

ঢাবির রেজিস্ট্রার ভবনে এটিএম-সিআরএম বুথ চালু করল পূবালী ব্যাংক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রেজিস্ট্রার ভবনে একটি এটিএম-সিআরএম বুথ চালু করেছে পূবালী ব্যাংক পিএলসি।এ উপলক্ষে গতকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময়...

Recent Comments