Friday, July 24, 2026
Home কর্পোরেট নবনিযুক্ত ক্যাশ কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে সাউথইস্ট ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

নবনিযুক্ত ক্যাশ কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে সাউথইস্ট ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসি নবনিযুক্ত ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারদের (ক্যাশ) পেশাগত দক্ষতা ও ব্যাংকিং জ্ঞান উন্নয়নের লক্ষ্যে একটি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের আধুনিক ব্যাংকিং কার্যক্রম, ক্যাশ অপারেশন, গ্রাহকসেবা, ঝুঁকি ব্যবস্থাপনা ও নীতিমালা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা প্রদান করা হয়।

প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ ব্যাংকের অভিজ্ঞ ও বিজ্ঞ প্রশিক্ষকবৃন্দের পাশাপাশি সাউথইস্ট ব্যাংকের নিজস্ব রিসোর্স পার্সনরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে।

প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এ সময় তিনি নবনিযুক্ত কর্মকর্তাদের সততা, পেশাদারিত্ব ও গ্রাহককেন্দ্রিক মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এইচআর বিলকিস জাহান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রেনিং ইনস্টিটিউট সায়মা বানু। বক্তারা ব্যাংকের মানবসম্পদ উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

টানা বৃষ্টিতে কাঁচাবাজারে অস্থিরতা, ঊর্ধ্বমুখী সবজি ও মাছের দাম

টানা বৃষ্টি আর দেশের বিভিন্ন অঞ্চলের সাম্প্রতিক বন্যার প্রভাব এবার পড়েছে রাজধানীর ক্ষেতে ফসলের ক্ষতি ও সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে বেশিরভাগ...

পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে

  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা তীব্র হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে...

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার অর্থনৈতিক পুনর্গঠন, গণতান্ত্রিক...

৬০ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাংলাদেশের জন্য ১০ শতাংশ

যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিশ্বের ৬০টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বা বাধ্যতামূলক শ্রম প্রতিরোধে পর্যাপ্ত...

Recent Comments