Wednesday, May 13, 2026
Home জাতীয় মোহাম্মদপুরে মা-মেয়ের নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে নতুন তথ্য দিলে পুলিশ

মোহাম্মদপুরে মা-মেয়ের নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে নতুন তথ্য দিলে পুলিশ

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনাকে ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তদন্তে জানা গেছে, গৃহকর্মী আয়েশা পরিকল্পিতভাবে চুরির উদ্দেশ্যে ওই পরিবারে কাজ নেন এবং চুরি ধরা পড়াতেই ঘটে ভয়াবহ হত্যাকাণ্ড।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এন মো. নজরুল ইসলাম। তিনি জানান, আয়েশা বাড়িতে কাজ নিলেও মূল লক্ষ্য ছিল মূল্যবান জিনিসপত্র হাতানো। ঘটনার দিন বাসার মালামাল চুরি করার সময় গৃহকর্ত্রী লায়লা আফরোজ তাকে হাতেনাতে ধরেন। এ সময় লায়লা তাকে আটকে রেখে পুলিশে খবর দিতে চাইলে আয়েশা ধারালো ছুরি দিয়ে নিশংসভাবে আঘাত করে হত্যা করে।

পুলিশ জানায়, মায়ের চিৎকার শুনে নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিয়া দৌড়ে এলে তাকেও নির্মমভাবে আঘাত করে হত্যা করা হয়। এরপর দ্রুত স্কুলড্রেস পরে বাসা থেকে পালিয়ে যায় আয়েশা, যেন তাকে সন্দেহ না করা হয়।

৮ ডিসেম্বর শাহজাহান রোডের ১৪ তলা ভবনের সপ্তম তলায় এ হত্যাকাণ্ড ঘটে। প্রযুক্তিগত তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে ১০ ডিসেম্বর বরগুনার নলছিটি এলাকায় তার দাদা শ্বশুরবাড়ি থেকে আয়েশাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের পর আয়েশার স্বামী রাব্বিও জানান, আয়েশার উদ্দেশ্য ছিল কেবল স্বর্ণালংকার ও কিছু মালামাল চুরি করা। কিন্তু ধরা পড়ে যাওয়ার আতঙ্কে সে অপরাধ ঢাকতেই দুইজনকে হত্যা করে। সুরতহাল প্রতিবেদনে দেখা যায়, নিহত লায়লা আফরোজের শরীরে প্রায় ৩০টি এবং নাফিসার শরীরে ৪টি ছুরিকাঘাতের চিহ্ন ছিল, যা ঘটনার নৃশংসতার সাক্ষ্য দেয়।

পুলিশ বলছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং আয়েশার বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মানবসম্পদ কাজে লাগাতে পারলেই এগিয়ে যাবে দেশ

দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারলে বাংলাদেশ ভবিষ্যতে বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এছাসানুল হক...

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় সফল হৃদরোগজনিত অস্ত্রোপচারের পর রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে বঙ্গভবন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে লন্ডনে...

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন নৌপথে যাত্রীচাপ সামাল দিতে বিশেষ প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক...

৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ডেল্টা লাইফ

বীমা খাতের তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সম্প্রতি অনুষ্ঠিত পর্ষদ...

Recent Comments