Monday, April 20, 2026
Home কর্পোরেট দারাজের ১২.১২ ইয়ার-এন্ড সেল: বড় ছাড়ে বছরশেষের সেরা কেনাকাটা

দারাজের ১২.১২ ইয়ার-এন্ড সেল: বড় ছাড়ে বছরশেষের সেরা কেনাকাটা

দারাজ নিয়ে এসেছে বছরশেষের জমজমাট কেনাকাটা উৎসব ১২.১২ ইয়ার-এন্ড সেল, যা শুরু হবে ১১ ডিসেম্বর রাত ৮টায়। সপ্তাহব্যাপী এই বিশেষ ক্যাম্পেইনে থাকছে নানা ক্যাটাগরির পণ্যে বড় অঙ্কের ছাড় ও আকর্ষণীয় মূল্যছাড় অফার। গ্রাহকদের বাড়তি সঞ্চয়ের সুযোগ দিতে মেগা ডিলে থাকছে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়, পাশাপাশি নির্দিষ্ট পণ্যে ফ্রি ডেলিভারির সুবিধাও পাওয়া যাবে।

১২.১২ সেলকে ঘিরে দারাজ সাজিয়েছে প্রতিদিনের জন্য আলাদা থিমভিত্তিক ইভেন্ট। ফ্যাশন, ইলেকট্রনিক্স, বিউটি, হোম অ্যান্ড লিভিংসহ জনপ্রিয় ক্যাটাগরির পণ্যে থাকছে বিশেষ দাম, ফ্ল্যাশ ভাউচার এবং সীমিত সময়ের ডিল। প্রথমদিন রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত থাকবে ‘ফ্ল্যাশ ভাউচার আওয়ার’, যেখানে গ্রাহকেরা অতিরিক্ত ছাড় পেতে পারবেন।

এবারের ক্যাম্পেইনে যুক্ত হয়েছে শীর্ষস্থানীয় স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ড। বিভিন্ন দিনে অনুষ্ঠিত হবে এক্সক্লুসিভ ব্র্যান্ড ডে, যেখানে ব্র্যান্ডগুলো দেবে নিজেদের বিশেষ অফার। গ্রাহকদের সুবিধা বাড়াতে দেশের শীর্ষ পেমেন্ট পার্টনারদের সহযোগিতায় থাকছে সর্বোচ্চ ১৫% ছাড় এবং নির্বাচিত ব্যাংক কার্ডে ০% ইএমআই সুবিধা।

বছরের শেষ কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করতে দারাজের এ আয়োজন গ্রাহকদের জন্য হতে যাচ্ছে এক অনন্য শপিং অভিজ্ঞতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে। চলবে ২০ মে পর্যন্ত। রুটিন অনুযায়ী বাংলা বিষয় দিয়েই শুরু...

মোহাম্মদপুরে চলছে পুলিশের বিশেষ অভিযান

রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। রবিবার (১৯ এপ্রিল) রাত থেকে শুরু হওয়া এই অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগসহ...

সংসদের ক্রয়কার্য নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত

‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের জেরে বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২০ এপ্রিল) সংসদ সচিবালয়ের এক...

প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের উপহার সামগ্রী বিতরণ

হজ যাত্রীদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের পক্ষ থেকে হজ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, সিআরও এবং চিফ অব ইসলামিক ব্যাংকিং মো: জাকির...

Recent Comments