Saturday, June 27, 2026
Home জাতীয় রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় সফল হৃদরোগজনিত অস্ত্রোপচারের পর রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে বঙ্গভবন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে লন্ডনে অবস্থানকালে তার হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হলে দ্রুত চিকিৎসকদের পরামর্শে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট প্রতিস্থাপন করা হয়।

মঙ্গলবার (১২ মে) রাতে বঙ্গভবনের প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, রাষ্ট্রপতির চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়েছে যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে। রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হকের বরাতে জানানো হয়, পরীক্ষার সময় হৃদযন্ত্রের একটি ধমনীতে জটিল ব্লক ধরা পড়ে। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির নেতৃত্বে মেডিকেল টিম এই চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, সময়মতো ব্লক শনাক্ত হওয়ায় বড় ধরনের জটিলতা এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে রাষ্ট্রপতি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নিচ্ছেন।

রাষ্ট্রপতির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাও তার আশু আরোগ্য কামনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও রাষ্ট্রপতির সুস্থতা কামনায় নানা বার্তা ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, গত ৯ মে ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে রাষ্ট্রপতি যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চিকিৎসা শেষে আগামী ১৮ মে দেশে ফেরার কথা রয়েছে তার। বঙ্গভবন সূত্র জানিয়েছে, চিকিৎসকদের চূড়ান্ত পরামর্শের ভিত্তিতেই তার দেশে ফেরার সময়সূচি নির্ধারণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর রোববার (২৮ জুন) থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন। বৃহস্পতিবার (২৫ জুন) এই ঘোষণা দেন ঢাকায়...

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার

সরকার কওমী মাদরাসার শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করা এবং শিক্ষার মান উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে কওমী মাদরাসা থেকে প্রায়...

তিন দেশের নাগরিকদের প্রবেশ ও ভিসা স্থগিত করল সৌদি আরব

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আফ্রিকান তিনটি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বা 'ওয়িকায়া' জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত...

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

সড়ক পরিআইনবহন কঠোরভাবে কার্যকর করার লক্ষ্যে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তন শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি...

Recent Comments