Tuesday, June 30, 2026
Home জাতীয় রমনা থানার মামলায় শওকত মাহমুদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

রমনা থানার মামলায় শওকত মাহমুদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

অন্তর্বর্তী সরকারকে উৎখাতে বিদেশি স্বার্থে কাজ করার অভিযোগে গ্রেফতার হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর বিরুদ্ধে করা মামলার ধারাবাহিকতায় গত রোববার মালিবাগ এলাকা থেকে শওকত মাহমুদকে আটক করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পরদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলেও মূল নথি দাখিল না হওয়ায় শুনানি স্থগিত করা হয়। পরে তাকে কারাগারে পাঠিয়ে বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আখতার মোর্শেদ উল্লেখ করেন, শওকত মাহমুদ এনায়েত করিমসহ অজ্ঞাত ব্যক্তিদের নিয়ে রাষ্ট্রের অখণ্ডতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে গোপনে পরিকল্পনা ও যোগাযোগ করেছেন। তিনি কোন রাজনৈতিক দল, সংগঠন বা প্রভাবশালী মহলের সঙ্গে সভা-আলোচনা করেছেন, তা অনুসন্ধানের প্রয়োজন রয়েছে।

মামলার নথি অনুযায়ী, গত ১৩ সেপ্টেম্বর মিন্টো রোডের মন্ত্রীপাড়া এলাকায় সন্দেহজনকভাবে চলাচলের কারণে এনায়েত করিমকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে তার আইনফোন বিশ্লেষণে সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক কথোপকথনের বিভিন্ন তথ্য পাওয়ার দাবি করেছে গোয়েন্দারা।

মামলার এজাহারে এনায়েত করিমের সহযোগী হিসেবে এসএম গোলাম মোস্তফা আজাদ, জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মো. মামুনুর রশীদ, সাংবাদিক মো. আজহার আলী সরকার এবং যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রিফাতুল ইসলাম পাভেলকে গ্রেফতারের কথা উল্লেখ রয়েছে। তারা সবাই বর্তমানে কারাগারে রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ প্রত্যাহারের দাবি প্রধানমন্ত্রীর

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কালো টাকা বৈধ করার সুযোগ বাতিল, করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং শিক্ষা ও বিনিয়োগবান্ধব করনীতি প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও...

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হবেন তিনি। সোমবার (২৯ জুন) এই বিষয়ে প্রজ্ঞাপন...

একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী

একীভূত হওয়া পাঁচটি শরীয়াহ্‌ভিত্তিক ব্যাংকের আমানতকারীদের অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার (২৯ জুন) জাতীয়...

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানির ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৫ সালের নিরীক্ষিত...

Recent Comments