বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন নিয়ম অনুযায়ী, বুধবার (১ জুলাই) থেকে আবেদনকারীরা আর নিজের পছন্দ অনুযায়ী অ্যাপয়েন্টমেন্টের সময় নির্বাচন করতে পারবেন না। এর পরিবর্তে আবেদন জমা দেওয়ার সময় সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে একটি খালি সময় নির্ধারণ করে দেবে।
আইভ্যাক জানিয়েছে, বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) সব ধরনের ভিসার ক্ষেত্রে এই নতুন টাইম-স্লটভিত্তিক ব্যবস্থা চালু করা হচ্ছে। এর মাধ্যমে আবেদন গ্রহণ প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল, দ্রুত এবং কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে।
নতুন পদ্ধতিতে প্রতিটি আইভ্যাকের দৈনিক আবেদন গ্রহণের সক্ষমতা বিবেচনায় নিয়ে স্বয়ংক্রিয়ভাবে আবেদনকারীদের জন্য সময় বরাদ্দ করা হবে। ফলে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় আলাদাভাবে টাইম স্লট বেছে নেওয়ার প্রয়োজন হবে না। আবেদন সম্পন্ন করার সঙ্গে সঙ্গেই আবেদনকারী নির্ধারিত সময় জানতে পারবেন।
আইভ্যাকের পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত থাকলে আবেদন গ্রহণ প্রক্রিয়া আরও সহজ হবে এবং অপ্রয়োজনীয় ভিড় ও অপেক্ষার সময় কমে আসবে। তাই অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর নির্ধারিত সময় কঠোরভাবে অনুসরণ করার জন্য আবেদনকারীদের অনুরোধ জানানো


