কৃষিকাজে পানির চাহিদা পূরণে প্রান্তিক কৃষকদের রংপুরের পীরগাছা উপজেলায় একটি আধুনিক দ্বিস্তরবিশিষ্ট সৌরশক্তিচালিত সেচ প্রকল্প স্থাপন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া।
সম্প্রতি আনুষ্ঠানিকভাবে স্থানীয় কৃষক সমিতির কাছে প্রকল্পটি হস্তান্তর করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরডিএ, বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. একেএম অলি উল্যা। ব্যাংক এশিয়ার রংপুর শাখাপ্রধান এমএ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ব্যাংকের এভিপি রাশেদ মাহমুদ ও আরডিএ, বগুড়ার পরিচালক ফেরদৌস খান।


