Tuesday, April 28, 2026
Home জাতীয় ট্রাইব্যুনাল-১ এ শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখানোর আদেশ জারি

ট্রাইব্যুনাল-১ এ শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখানোর আদেশ জারি

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া এক মামলায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (৩০ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার এর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ বিষয়ে শুনানি শেষে আদেশ প্রদান করেন। একই সঙ্গে তাকে আগামী ১২ জানুয়ারি ট্রাইব্যুনালে উপস্থিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

পুলিশ গত বছরের ১৬ সেপ্টেম্বর রাজধানীর বনানী থেকে শাহরিয়ার কবিরকে আটক করে। পরদিন তাকে জুলাই মাসের আন্দোলনের সময় গুলিতে গৃহকর্মী লিজা আক্তার নিহত হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ পুলিশের আবেদন বিবেচনায় নিয়ে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে ২৩ সেপ্টেম্বর তাকে আবার আদালতে হাজির করে আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীতে গুলিতে রফিকুল ইসলাম ও আরিফ নিহতের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক তাকে ওই মামলায়ও গ্রেফতার দেখানোর আদেশ দেন। পরবর্তীতে ২০ অক্টোবর আদালত আরও দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই পটভূমিতে মানবতাবিরোধী অপরাধের মামলার অগ্রগতি বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবার আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেফতার দেখানোর নির্দেশ জারি করল।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আইপিডিসির মুনাফা বেড়েছে ২৫ দশমিক ৩৯ শতাংশ

বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ২০২৫ অর্থবছরে উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেছে। প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী, আলোচ্য বছরে কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের তুলনায়...

সি পার্লের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি সি পার্ল বিচ রিসোর্টস অ্যান্ড স্পা লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি–মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (২৮...

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৫তম সভা অনুষ্ঠিত

মঙ্গলবার (২৮ এপ্রিল, ২০২৬) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান...

Recent Comments