ট্রাস্ট ব্যাংক পিএলসি ও বাংলাদেশে মিৎসুবিশি মোটরসের অনুমোদিত পরিবেশক র্যাংগস লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় ট্রাস্ট ব্যাংকের রিটেইল ব্যাংকিং ডিভিশনের প্রধান মুহাম্মদ ওয়াহেদ ইবনে শাহেদ ও র্যাংগস লিমিটেডের বিপণনপ্রধান মোহাম্মদ ফাহিম হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ অংশীদারত্বের আওতায় ব্যক্তিগত ব্যবহারের জন্য মিৎসুবিশি ব্র্যান্ডের গাড়ি ক্রয়কারী গ্রাহকদের আকর্ষণীয় ঋণ সুবিধা দেবে ব্যাংকটি।


