Monday, April 20, 2026
Home কর্পোরেট বাংলাদেশের বাজারে টেকনো নিয়ে এলো তাদের নতুন স্মার্টফোন ক্যামন ৪০ সিরিজ

বাংলাদেশের বাজারে টেকনো নিয়ে এলো তাদের নতুন স্মার্টফোন ক্যামন ৪০ সিরিজ

বাংলাদেশে গত ১ সেপ্টেম্বর ফাইভজি সেবা চালু হওয়ায় স্মার্টফোন ব্যবহার ও ডিজিটাল সেবার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মুক্ত হয়েছে। ফাইভজি নেটওয়ার্কের উচ্চ গতির সংযোগ ব্যবহারকারীদের জন্য আরও দ্রুত, নির্ভরযোগ্য ও স্মুথ অভিজ্ঞতা নিশ্চিত করছে। এতে করে স্মার্টফোন ব্র্যান্ডগুলো ফাইভজি সমর্থন করা ডিভাইস নিয়ে বাজারে প্রতিযোগিতা শুরু করেছে।

এই প্রতিযোগিতায় শীর্ষে রয়েছে টেকনো, যা ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী স্মার্টফোন উপস্থাপন করছে। টেকনো ক্যামন ৪০ সিরিজ ইতিমধ্যে দেশের বাজারে পাওয়া যাচ্ছে। বিশেষ করে ক্যামন ৪০ প্রো ফাইভজি ডিভাইসটি ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দিচ্ছে। সিরিজটির ফ্ল্যাশস্নাপ প্রযুক্তি, আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও প্রোডাক্টিভিটি টুলস ব্যবহারকারীদের দৈনন্দিন কাজকে আরও সহজ ও কার্যকর করছে।

টেকনো ক্যামন ৪০ প্রো ফাইভজি ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট, ৮+৮জিবি র‍্যাম এবং ২৫৬জিবি স্টোরেজের সঙ্গে আসে। ফোনের ৫০ মেগাপিক্সেল মেইন রিয়ার ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহারকারীদের উজ্জ্বল ও বিস্তারিত ছবি তোলার সুবিধা দেয়। এছাড়া ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং নিশ্চিত করে দীর্ঘ ব্যাকআপ।

ক্যামন ৪০ প্রো ডিভাইসটি তিনটি রঙে—গ্যালাক্সি ব্ল্যাক, এমেরাল্ড লেক গ্রীন ও গ্লেসিয়ার হোয়াইট—মিড-রেঞ্জের বাজেটের স্মার্টফোন বাজারে নতুন মানদণ্ড স্থাপন করছে।

অন্যদিকে, টেকনো ক্যামন ৪০ প্রোও প্রিমিয়াম ফিচার, আইপি৬৮/৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, ৫০ মেগাপিক্সেল রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা, ওয়ান-ট্যাপ ফ্ল্যাশস্নাপ ও উন্নত এআই টুলসের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য আধুনিক এবং স্মার্ট অভিজ্ঞতা নিশ্চিত করছে। হেলিও জি১০০ প্রসেসর, ৮+৮জিবি র‍্যাম এবং ২৫৬জিবি স্টোরেজ সহ এটি মাল্টিটাস্কিং, গেমিং ও ভারী অ্যাপ ব্যবহারের জন্য উপযুক্ত।

ফিচারসমৃদ্ধ এই ডিভাইসগুলো যথাযথ মূল্যে বাজারে পাওয়া যাচ্ছে—ক্যামন ৪০ প্রো ফাইভজি ৩৪,৯৯৯ টাকা এবং ক্যামন ৪০ প্রো ২৭,৯৯৯ টাকা। এটি প্রমাণ করছে, ফাইভজি যুগের সুবিধা এখন সাধারণ ব্যবহারকারীরও নাগালের মধ্যে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিআইসিএমে স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে (বিআইসিএম) স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল বিষয়ে একটি সেমিনার আজ ২০ এপ্রিল ২০২৬ তারিখ ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে...

ওয়ালটন ডিস্ট্রিবিউটার নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত

দেশজুড়ে ১৬৮ পরিবেশককে পুরস্কৃত করেছে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের সুপরিচিত ব্র্যান্ড ওয়ালটন। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির ডিজিটাল ক্যাম্পেইনের ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে পণ্য বিপণনে বিশেষ...

এসবিএসি ব্যাংকে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা আয়োজন করেছে এসবিএম ব্যাংক পিএলসি। সোমবার (২০ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ...

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড তাদের চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি–মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার (২০...

Recent Comments