Friday, July 24, 2026
Home জাতীয় জয়ের সম্পত্তি জব্দে যুক্তরাষ্ট্রকে চিঠি পাঠাচ্ছে দুদক

জয়ের সম্পত্তি জব্দে যুক্তরাষ্ট্রকে চিঠি পাঠাচ্ছে দুদক

চব্বিশের জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে যুক্তরাষ্ট্রে থাকা বিপুল সম্পদ জব্দে উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষ্যে দেশটিতে পাঠানো হচ্ছে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর)।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ সেপ্টেম্বর আদালত জয়ের যুক্তরাষ্ট্রভিত্তিক স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দেন। ওই আদেশ কার্যকর করতে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সহযোগিতা চাইছে দুদক।

নথি অনুযায়ী, জয়ের নামে ভার্জিনিয়া অঙ্গরাজ্যে দুটি বাড়ি রয়েছে। গ্রেট ফলস এলাকার একটি বাড়ির মূল্য নির্ধারিত হয়েছে প্রায় ৩৮ লাখ ৭৯ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪৫ কোটির বেশি। অপর বাড়িটি ফলস চার্চে অবস্থিত, যার মূল্য ধরা হয়েছে প্রায় ১০ লাখ ডলার বা সাড়ে সাত কোটি টাকা। সব মিলিয়ে বাড়ি দুটির মূল্য দাঁড়িয়েছে ৫৩ কোটির বেশি।

এছাড়া জয়ের নামে অন্তত আটটি বিলাসবহুল গাড়ির তথ্য পাওয়া গেছে। এর মধ্যে মার্সিডিজ-বেঞ্জ এস-ক্লাস, ম্যাকলারেন ৭২০ এস, ল্যান্ড রোভার ও লেক্সাস জিএক্স ৪৬০ উল্লেখযোগ্য। এসব গাড়ির আনুমানিক মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। আদালত ইতোমধ্যে এগুলো জব্দের অনুমতি দিয়েছে।

দুদকের নথিতে আরও উল্লেখ রয়েছে, জয়ের নামে যুক্তরাষ্ট্রে অন্তত ১২টি ব্যাংক হিসাব ও ছয়টি কোম্পানি রয়েছে। এর মধ্যে গোল্ডেন বেঙ্গল প্রডাকশন্স, প্রাইম হোল্ডিং এবং ব্লু হ্যাভেন ভেঞ্চারস উল্লেখযোগ্য।

গত ১৪ আগস্ট জয়ের বিরুদ্ধে ৬০ কোটির বেশি অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে মামলা করে দুদক। সংস্থাটি জানিয়েছে, তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনে আরও সম্পদ জব্দের উদ্যোগ নেওয়া হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে , অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৯

কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে...

টানা বৃষ্টিতে কাঁচাবাজারে অস্থিরতা, ঊর্ধ্বমুখী সবজি ও মাছের দাম

টানা বৃষ্টি আর দেশের বিভিন্ন অঞ্চলের সাম্প্রতিক বন্যার প্রভাব এবার পড়েছে রাজধানীর ক্ষেতে ফসলের ক্ষতি ও সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে বেশিরভাগ...

পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে

  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা তীব্র হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে...

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার অর্থনৈতিক পুনর্গঠন, গণতান্ত্রিক...

Recent Comments