Thursday, July 23, 2026
Home জাতীয় ঢাকায় শুরু হলো বছরের সবচেয়ে বড় সনি এক্সপো ২০২৫

ঢাকায় শুরু হলো বছরের সবচেয়ে বড় সনি এক্সপো ২০২৫

ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে সনি এক্সপো ২০২৫, দেশের সবচেয়ে বড় সনি পণ্যের প্রদর্শনী। রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে শনিবার রাত পর্যন্ত। সনি-স্মার্টের উদ্যোগে আয়োজিত এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত।

প্রদর্শনীতে দর্শনার্থীরা সনি’র সদ্য উন্মোচিত সর্বশেষ টিভি মডেল ব্রাভিয়া ফাইভ, ব্রাভিয়া টু মার্ক টু, কিউ-ডি ওলেড এইট মার্ক টু সহ সাউন্ড বার, ব্রাভিয়া থিয়েটার সিস্টেম সিক্স, আল্ট ফিল্ড সাউন্ড সিস্টেম এবং নতুন এএনসেভেন নেকবেন্ড হেডফোন উপভোগ ও ক্রয়ের সুযোগ পাচ্ছেন। ক্রেতাদের জন্য থাকছে বিশেষ ছাড়, সাথে লেটেস্ট হেডফোন, সাউন্ড সিস্টেম ও স্মার্ট এয়ার মাউস জেতার আকর্ষণীয় অফার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএমডিসি সনি সাউথ ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট বে জি হুন, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, সনি ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাসসহ প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা।

বাংলাদেশে সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ২০২১ সাল থেকে বাজারজাত করছে সনি’র পণ্য। বর্তমানে সনি-স্মার্ট ৩০টি নিজস্ব শোরুম, ২১০টির বেশি পার্টনার শোরুম এবং আড়াই হাজার আইটি পার্টনারের মাধ্যমে দেশজুড়ে জেনুইন পণ্য ও সেবা প্রদান করছে।

সনি-স্মার্ট কর্তৃপক্ষ আশা করছে, এই প্রদর্শনী শুধু নতুন মডেলের পণ্যের সঙ্গে দর্শনার্থীদের পরিচিতই করবে না, বরং সনি ব্র্যান্ডের প্রতি আস্থা আরও দৃঢ় করবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে সিঙ্গার বাংলাদেশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। টানা...

ডিজিটাল প্ল্যাটফর্মে সাউথইস্ট ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের...

ঢাকায় মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সম্প্রতি নোয়াখালী ক্লাবে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ঢাকা লিমিটেড প্রাঙ্গনে সার্বক্ষণিক লেনদেন সেবা প্রদানের লক্ষ্যে একটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম...

Recent Comments