Saturday, June 6, 2026
Home কর্পোরেট রবি এলিট গ্রাহকদের জন্য ঢাকা ব্যাংকের নতুন কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড সুবিধা

রবি এলিট গ্রাহকদের জন্য ঢাকা ব্যাংকের নতুন কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড সুবিধা

ঢাকা ব্যাংক পিএলসি ও রবি আজিয়াটা পিএলসি যৌথভাবে রবি এলিট গ্রাহক ও কর্মীদের জন্য একটি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। সম্প্রতি রাজধানীর ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি সম্পন্ন হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইমার্জিং মার্কেট অফিসার মো. মোস্তাক আহমেদ এবং রবি আজিয়াটার কাস্টমার ভ্যালু সলিউশনস বিভাগের ডিরেক্টর মানিক লাল দাস স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নতুন এই ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জীবনধারা ও ভ্রমণকে আরও সহজ ও আরামদায়ক করবে। প্রথম তিন বছর কার্ডের কোনো বার্ষিক ফি থাকবে না এবং সর্বোচ্চ তিনটি ফ্রি সাপ্লিমেন্টারি কার্ড সুবিধা মিলবে। ভ্রমণ সুবিধার মধ্যে রয়েছে বিমানবন্দরে বিনামূল্যে পিক-আপ ও ড্রপ-অফ সার্ভিস, মিট-এন্ড-গ্রিট সহায়তা, আন্তর্জাতিক লাউঞ্জকি প্ল্যাটফর্মের মাধ্যমে আটটি ফ্রি লাউঞ্জ অ্যাক্সেস, বলাকা লাউঞ্জে আনলিমিটেড প্রবেশাধিকার এবং বিশ্বব্যাপী ১,৬০০টির বেশি লাউঞ্জ ব্যবহারের সুযোগ।

এছাড়া গ্রাহকরা রেস্তোরাঁয় ‘একটির দামে তিনটি বুফে’, এক্সক্লুসিভ হোটেল সুবিধা, সর্বোচ্চ ৪০ লাখ টাকার আর্থিক সুরক্ষা, ২৪ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা এবং দেশজুড়ে ১০ হাজারের বেশি অংশীদার প্রতিষ্ঠানে লাইফস্টাইল ডিসকাউন্ট পাবেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এইচ. এম. মোস্তাফিজুর রহমান, রবি আজিয়াটার অ্যাসোসিয়েট ডিরেক্টর মো. সানজিদ হোসেন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচন আগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট

চলতি জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা ও আচরণবিধি হালনাগাদ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনের প্রস্তুতি শেষ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এরপর আগামী...

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের লক্ষ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। দলের...

আদ্-দ্বীনের জবাব সন্তোষজনক না হলে লাইসেন্স বাতিলের ইঙ্গিত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন...

জলবায়ু বার্তা প্রণয়ন ও পরিবেশ দিবস উদযাপন নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেওয়া কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেছেন। শনিবার (৬ জুন) সকালে...

Recent Comments