Thursday, July 23, 2026
Home কর্পোরেট সিলেটে বিনিয়োগকারীদের সাথে আইসিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটে বিনিয়োগকারীদের সাথে আইসিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে সিলেটে বিনিয়োগকারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সিলেটের হোটেল ডালাস-এ আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিনিয়োগকারী, সুধীজন এবং বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিবি জানায়, সিলেট শাখার প্রধান মোঃ সোহেল আহমদের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল হুদা।

সভায় বক্তারা পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠা, অব্যবস্থাপনা রোধ এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে আইসিবি’র ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, রাষ্ট্রীয় এই বিনিয়োগ সংস্থা তার কার্যক্রমের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত করবে এবং পুঁজিবাজারকে স্থিতিশীল ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এসময় উপস্থিত বিনিয়োগকারীরা আইসিবি’র বিভিন্ন কার্যক্রম নিয়ে মতামত ব্যক্ত করেন এবং গ্রাহক সেবার মানোন্নয়নসহ ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন। সভাটি বিনিয়োগকারী ও প্রতিষ্ঠানটির মধ্যে আস্থা বৃদ্ধি ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে সিঙ্গার বাংলাদেশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। টানা...

ডিজিটাল প্ল্যাটফর্মে সাউথইস্ট ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের...

ঢাকায় মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সম্প্রতি নোয়াখালী ক্লাবে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ঢাকা লিমিটেড প্রাঙ্গনে সার্বক্ষণিক লেনদেন সেবা প্রদানের লক্ষ্যে একটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম...

Recent Comments