Friday, July 24, 2026
Home জাতীয় রবি ৫, বাংলালিংককে ১৫ শতাংশ বিদেশি মালিকানা ছাড়তে হবে

রবি ৫, বাংলালিংককে ১৫ শতাংশ বিদেশি মালিকানা ছাড়তে হবে

সরকারের নতুন টেলিযোগাযোগ নীতিমালার কারণে দেশের দুটি শীর্ষ মোবাইল অপারেটর রবি আজিয়াটা এবং বাংলালিংককে তাদের বিদেশি মালিকানাধীন শেয়ারের একটি অংশ ছেড়ে দিতে হবে। নীতিমালায় টেলিযোগাযোগ খাতে বিদেশি বিনিয়োগের সর্বোচ্চ সীমা ৮৫ শতাংশ নির্ধারণ করে দেওয়ায়, যেসব কোম্পানির বিদেশি মালিকানা এর চেয়ে বেশি, তাদের অতিরিক্ত শেয়ার দেশীয় প্রতিষ্ঠান বা পুঁজিবাজারে হস্তান্তর করতে হবে।

নতুন নীতিমালার ফলে সবচেয়ে বেশি শেয়ার ছাড়তে হবে বাংলালিংককে। অপারেটরটির শতভাগ মালিকানা দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ভিওনের কাছে থাকায়, তাদের মোট ১৫ শতাংশ শেয়ার স্থানীয় মালিকানায় আনতে হবে।

 

অন্যদিকে, রবি আজিয়াটার ৯০ শতাংশ শেয়ারের মালিক মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ। পুঁজিবাজারে ১০ শতাংশ শেয়ার থাকলেও, নতুন নীতি অনুযায়ী রবিকে আরও ৫ শতাংশ শেয়ার ছাড়তে হবে।

দেশের শীর্ষ অপারেটর গ্রামীণফোনের ৫৫ দশমিক ৮ শতাংশ শেয়ার নরওয়েভিত্তিক টেলিনরের হাতে থাকায় এই নতুন নিয়মের অধীনে তাদের কোনো শেয়ার ছাড়তে হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে , অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৯

কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে...

টানা বৃষ্টিতে কাঁচাবাজারে অস্থিরতা, ঊর্ধ্বমুখী সবজি ও মাছের দাম

টানা বৃষ্টি আর দেশের বিভিন্ন অঞ্চলের সাম্প্রতিক বন্যার প্রভাব এবার পড়েছে রাজধানীর ক্ষেতে ফসলের ক্ষতি ও সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে বেশিরভাগ...

পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে

  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা তীব্র হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে...

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার অর্থনৈতিক পুনর্গঠন, গণতান্ত্রিক...

Recent Comments