Saturday, June 27, 2026
Home কর্পোরেট ৪০০ মেধাবী দরিদ্র শিক্ষার্থী পেল শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির শিক্ষাবৃত্তি

৪০০ মেধাবী দরিদ্র শিক্ষার্থী পেল শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির শিক্ষাবৃত্তি

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি দেশের ৪০০ দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে। এই শিক্ষার্থীরা ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বর্তমানে দেশের বিভিন্ন কলেজে অধ্যয়নরত। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে সমান সংখ্যক ২০০ জন ছেলে এবং ২০০ জন মেয়ে রয়েছেন। দুই বছরের জন্য এই বৃত্তির মোট অর্থের পরিমাণ ২ কোটি ২০ লাখ টাকা।

২৭ আগস্ট ২০২৫ ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ৫০ জন শিক্ষার্থীকে সরাসরি চেক হস্তান্তর করা হয়। বাকি ৩৫০ জন শিক্ষার্থীর বৃত্তি নির্ধারিত সময় অনুযায়ী তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এ. কে. আজাদ। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান, পরিচালকবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চেয়ারম্যান এ. কে. আজাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সত্যিকারের মেধাবীরাই দেশের উন্নয়নের চালিকা শক্তি। আমরা ২০০৬ সাল থেকে দরিদ্র মেধাবীদের পাশে রয়েছি এবং ভবিষ্যতেও সহায়তা অব্যাহত থাকবে।” ব্যবস্থাপনা  পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, “এই বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা ও সাহসের উৎস। আমরা আশা করি তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments