Saturday, July 18, 2026
Home জাতীয় জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ।

জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে জাকাত পাওয়ার যোগ্য ব্যক্তিদের একটি কেন্দ্রীয় ডেটাবেইজ তৈরির প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। একই সঙ্গে জাকাত বিষয়ে সচেতনতা বাড়াতে ‘জাকাত টেলিভিশন’ নামে একটি বিশেষ টেলিভিশন চ্যানেল চালুর আহ্বানও জানিয়েছেন তিনি।

শনিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, জাকাত বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ হলেও ‘হিডেন ইকোনমি’। দেশে বছরে কত পরিমাণ জাকাত আদায় ও বিতরণ হয়, তার কোনো পূর্ণাঙ্গ জাতীয় হিসাব নেই। ফলে এই খাতের প্রকৃত অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না।

পার্থ বলেন, প্রতিটি সংসদীয় আসনে জাকাত পাওয়ার যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে একটি জাতীয় ডেটাবেইজ তৈরি করা হলে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সহজেই জাকাত পৌঁছে দেওয়া সম্ভব হবে। তার মতে, প্রতি আসনে গড়ে ২০ হাজার উপকারভোগীর তথ্য অন্তর্ভুক্ত করা গেলে সারা দেশে প্রায় ৫০ থেকে ৬০ লাখ মানুষের একটি তথ্যভান্ডার গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, দেশে ও বিদেশে থাকা অনেক দাতা জাকাত দিতে আগ্রহী হলেও উপযুক্ত ব্যক্তিদের খুঁজে পেতে সমস্যায় পড়েন। একটি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে উপকারভোগীদের তথ্য সংযুক্ত করা হলে দাতারা সহজেই প্রকৃত প্রাপকদের কাছে জাকাত পৌঁছে দিতে পারবেন। পাশাপাশি জাকাত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, সঠিকভাবে জাকাত আদায়ে উৎসাহ এবং কল্যাণমূলক কার্যক্রম তুলে ধরতে ‘জাকাত টেলিভিশন’ চালুরও প্রস্তাব দেন তিনি।

বাজেটের সামাজিক সুরক্ষা কর্মসূচির প্রশংসা করে আন্দালিব রহমান পার্থ বলেন, এতিম, নারী, শারীরিকভাবে চ্যালেঞ্জড ও অসহায় মানুষের কল্যাণে সরকারের উদ্যোগ ইতিবাচক। একই সঙ্গে তিনি ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারের আরও সক্রিয় ভূমিকা এবং রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আজ সরকারের ৫ মাস পূর্তির সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে...

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর ২০২৬-২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সাঈদ আহমেদ খান, সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম এবং অর্থ সম্পাদক...

তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

রাবিতে ৮ মাস ধরে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ সিলিন্ডার, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন একাডেমিক ভবন ও আবাসিক হলে স্থাপিত অধিকাংশ অগ্নিনির্বাপণ সিলিন্ডারের মেয়াদ প্রায় আট মাস আগে শেষ হলেও সেগুলো পরিবর্তন বা রিফিলের...

Recent Comments