Thursday, July 16, 2026
Home কর্পোরেট এনসিসি ব্যাংকে লিডারশিপ ও টিম বিল্ডিং সেশন অনুষ্ঠিত

এনসিসি ব্যাংকে লিডারশিপ ও টিম বিল্ডিং সেশন অনুষ্ঠিত

এনসিসি ব্যাংক পিএলসির কর্মকর্তাদের জন্য চার দিনব্যাপী “লিডারশিপ ডেভেলপমেন্ট ও টিম বিল্ডিং” প্রশিক্ষণ সম্প্রতি ব্যাংকের লার্নিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংক থেকে বুধবার (২৭ আগস্ট) এ তথ্য জানানো হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, হেড অব হিউম্যান রিসোর্সেস রিশাদ হোসেন এবং লার্নিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের কনসালটেন্ট মোঃ আবদুর রহিম।

৩৭ জন নির্বাচিত কর্মকর্তা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন, যারা ভবিষ্যতে ব্যাংকের নেতৃত্বশীল দায়িত্বে দায়িত্ব পালন করবেন। চেয়ারম্যান প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, তথ্যপ্রযুক্তি ও জ্ঞানের যুগে একজন কর্মকর্তা শুধু মৌলিক জ্ঞানে পারদর্শী হওয়া যথেষ্ট নয়, তাকে উদ্ভাবনী, পরিশ্রমী এবং নৈতিকতার দৃষ্টান্ত স্থাপনকারী হতে হবে।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, বাস্তব পরিস্থিতি বিবেচনা ও বিশ্লেষণ ক্ষমতা একজন ব্যাংক কর্মকর্তার জন্য অত্যাবশ্যক। তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা গ্রাহকসেবা ও দায়িত্ববোধের মাধ্যমে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার যোগ্য ‘সার্ভিস লিডার’ হয়ে উঠবেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

আল-আরাফাহ্ ব্যাংকের বদিউর চেয়ারম্যান, সেলিম ইসি প্রধান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের...

এমটিবির এজিএমে ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। বৃহস্পতিবার...

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটডর (এস.ই.এল) মধ্য সমঝাতা স্মারক স্বাক্ষরিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা আরও সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।...

Recent Comments