Thursday, June 25, 2026
Home কর্পোরেট বিশ্ব হার্ট দিবস উদযাপন করলো এভারকেয়ার হসপিটাল

বিশ্ব হার্ট দিবস উদযাপন করলো এভারকেয়ার হসপিটাল

বিশ্ব হার্ট দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে একটি পেশেন্ট ফোরাম ও সংবাদ সম্মেলন আয়োজন করেছে দেশের প্রথম জেসিআই স্বীকৃত হাসপাতাল, এভার কেয়ার হসপিটাল ঢাকা। সংবাদ সম্মেলনে বক্তারা এ বছরের প্রতিপাদ্য ‘ইউজ হার্ট, নো হার্ট’ (Use Heart, Know Heart) এর বিষয়বস্তু নিয়ে আলোচনা, মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন। হার্টের সুস্থতা ও কার্ডিওভাস্কুলার রোগ সম্পর্কে জনমনে সচেতনতা বৃদ্ধি করতে এই আয়োজন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আলোচনায় অংশগ্রহণ করেন এভাবকেয়ার হসপিটালের ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর অধ্যাপক ডা. এ. কিউ. এম. রেজা; ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. মো: শাহবুদ্দিন তালুকদার; ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. শামস মুনওয়ার; ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আতিকুর রহমান; ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. তামজীদ আহমেদ; হার্ট ফেইলিওর ও অ্যারিদমিয়া ইউনিট এর সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. এম. আতাহার আলী; কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জারীর সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর ডা. সোহেল আহমেদ; কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জারীর সিনিয়র কনসালটেন্ট ডা. মো: জুলফিকার হায়দার প্রমুখ।

আরও ছিলেন এভার কেয়ার হসপিটালসের মেডিকেল সার্ভিস বিভাগের ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ এবং এভারকেয়ার হসপিটালসের সিএমও ভিনয় কাউল এবং আরো অনেকে।

পেশেন্ট ফোরামে বিভিন্ন রোগী ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন এবং হৃদরোগ বিশেষজ্ঞবৃন্দ রোগীদের বিভিন্ন হৃদরোগ বিষয়ক সমস্যা ও রোগ সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন। এছাড়া, মত বিনিময়কালে হৃদরোগ বিশেষজ্ঞবৃন্দ সকলকে নিজেদের হার্টের প্রতি আরও যত্নশীল হওয়ার পরামর্শ দেন। দৈনন্দিন অস্বাস্থ্যকর জীবনযাত্রা বর্জন করে স্বাস্থ্যসম্মত সমাজ গড়তে আহ্বান জানান এবং হার্ট সংক্রান্ত যেকোন সমস্যায় অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে এভারকেয়ার হসপিটালের প্রতি আস্থা রাখার পরামর্শ দেন।

অনুষ্ঠানে উপস্থিত হৃদরোগ বিশেষজ্ঞবৃন্দ হৃদরোগ প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন কিছু অভ্যাস গড়ে তোলার মাধ্যমে হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব যেমন ওজন নিয়ন্ত্রণ করা, প্রতিদিন ব্যায়াম করা বা হাটা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, ধূমপান ত্যাগ করা, স্বাস্থ্যকর খাবারের অভ্যাস গড়ে তোলা, মানসিক চাপ নিয়ন্ত্রণ করা, মানসম্পন্ন ঘুম নিশ্চিত করা ইত্যাদি। তারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার ওপরও জোর দেন।

এডারকেয়ার হসপিটাল দেশের মাটিতে দিচ্ছে বিশ্বমানের কম্প্রিহেনসিভ কার্ডিয়াক কেয়ার। ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি; কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি; ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি; হার্ট ফেইলিওর অ্যান্ড অ্যারিদমিয়া ইউনিট’র মতো বিশ্বমানের স্বাস্থ্যসেবা ব্যবস্থা রয়েছে এখানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

Recent Comments