বিশ্ব হার্ট দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে একটি পেশেন্ট ফোরাম ও সংবাদ সম্মেলন আয়োজন করেছে দেশের প্রথম জেসিআই স্বীকৃত হাসপাতাল, এভার কেয়ার হসপিটাল ঢাকা। সংবাদ সম্মেলনে বক্তারা এ বছরের প্রতিপাদ্য ‘ইউজ হার্ট, নো হার্ট’ (Use Heart, Know Heart) এর বিষয়বস্তু নিয়ে আলোচনা, মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন। হার্টের সুস্থতা ও কার্ডিওভাস্কুলার রোগ সম্পর্কে জনমনে সচেতনতা বৃদ্ধি করতে এই আয়োজন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আলোচনায় অংশগ্রহণ করেন এভাবকেয়ার হসপিটালের ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর অধ্যাপক ডা. এ. কিউ. এম. রেজা; ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. মো: শাহবুদ্দিন তালুকদার; ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. শামস মুনওয়ার; ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আতিকুর রহমান; ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. তামজীদ আহমেদ; হার্ট ফেইলিওর ও অ্যারিদমিয়া ইউনিট এর সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. এম. আতাহার আলী; কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জারীর সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর ডা. সোহেল আহমেদ; কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জারীর সিনিয়র কনসালটেন্ট ডা. মো: জুলফিকার হায়দার প্রমুখ।
আরও ছিলেন এভার কেয়ার হসপিটালসের মেডিকেল সার্ভিস বিভাগের ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ এবং এভারকেয়ার হসপিটালসের সিএমও ভিনয় কাউল এবং আরো অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত হৃদরোগ বিশেষজ্ঞবৃন্দ হৃদরোগ প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন কিছু অভ্যাস গড়ে তোলার মাধ্যমে হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব যেমন ওজন নিয়ন্ত্রণ করা, প্রতিদিন ব্যায়াম করা বা হাটা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, ধূমপান ত্যাগ করা, স্বাস্থ্যকর খাবারের অভ্যাস গড়ে তোলা, মানসিক চাপ নিয়ন্ত্রণ করা, মানসম্পন্ন ঘুম নিশ্চিত করা ইত্যাদি। তারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার ওপরও জোর দেন।
এডারকেয়ার হসপিটাল দেশের মাটিতে দিচ্ছে বিশ্বমানের কম্প্রিহেনসিভ কার্ডিয়াক কেয়ার। ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি; কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি; ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি; হার্ট ফেইলিওর অ্যান্ড অ্যারিদমিয়া ইউনিট’র মতো বিশ্বমানের স্বাস্থ্যসেবা ব্যবস্থা রয়েছে এখানে।


