Friday, May 1, 2026
Home অর্থ-বানিজ্য জুলাইয়ে কোন খাত কত রফতানি আয় এনেছে?

জুলাইয়ে কোন খাত কত রফতানি আয় এনেছে?

জুলাই মাসে বাংলাদেশের রফতানি আয়ে রাজত্ব করেছে তৈরি পোশাক খাত। এককভাবে খাতটি ৩৯৬ কোটি ২৭ লাখ ডলার রফতানি আয় করেছে, যা মোট রফতানির প্রায় ৮৩ শতাংশ। অথচ দ্বিতীয় স্থানে থাকা চামড়া শিল্পের আয় মাত্র ১২ কোটি ৭৪ লাখ ডলার, যা পোশাক খাতের তুলনায় নেহাতই সামান্য।

তৈরি পোশাকের পর হোম টেক্সটাইল, প্রকৌশল পণ্য এবং পাটশিল্পের অবস্থান যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম। এ খাতগুলোর আয় ১০ কোটি ডলারের নিচে থেকে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, পণ্যে বৈচিত্র্য না থাকা এবং নির্ভরতা বেশি হওয়ায় অন্যান্য খাত এগোতে পারছে না।

র‌্যাপিড-এর চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক বলেন, “আমরা রফতানিতে এখনও বৈচিত্র্য আনতে পারিনি। অতিমাত্রায় পোশাকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি।”

তবে আলোচনার জন্ম দিয়েছে সম্ভাবনাময় নতুন খাতগুলো। যেমন, ওষুধ শিল্পে বছর ব্যবধানে ৬১.৮৫ শতাংশ প্রবৃদ্ধি হলেও আয় দাঁড়িয়েছে মাত্র ১ কোটি ৯০ লাখ ডলার। বাইসাইকেল খাতের আয় ১ কোটি ২১ লাখ ডলার। অন্যদিকে, প্রায় ৭০০ কোটি ডলারের আন্তর্জাতিক বাজারে আসবাবপত্র শিল্পের আয় মাত্র ৪০ লাখ ডলার।

বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক এ করিম মজুমদার বলেন, “এই খাতে প্রতিযোগিতায় টিকে থাকতে আমদানি নীতি সহজ করতে হবে। ”অর্থনীতিবিদরা মনে করছেন, রফতানি বাজার ধরে রাখতে হলে এখনই উদ্যোগ নিতে হবে বিকল্প খাতগুলো শক্তিশালী করার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ষড়যন্ত্রকারীরা বিশ্ব দরবারে দেশকে বন্ধুহীন করার চক্রান্ত করছে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, কিছু মহলের সেটি পছন্দ নয়। তারা বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত...

৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট ছয়দিন বন্ধ থাকার পর পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। শুক্রবার (১ মে) ভোর ৪টা ২২ মিনিটে মেরামত...

১১ মাসের জেল জীবনে বদলে গেছেন অভিনেতা সিদ্দিক

এক সময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান দীর্ঘ কারাবাসের পর যেন নতুন এক জীবন নিয়ে ফিরেছেন! দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১১...

প্রথম প্রান্তিক সিটি ব্যাংকের নিট মুনাফায় ১৬২ শতাংশ প্রবৃদ্ধি

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ২৪১ কোটি টাকা নিট মুনাফা করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা...

Recent Comments