Sunday, April 19, 2026
Home কর্পোরেট ২০২৪ সালে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ

২০২৪ সালে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশের সব জীবন বীমা প্রতিষ্ঠানের মধ্যে মেটলাইফ বাংলাদেশ সর্বোচ্চ পরিমাণ বীমা দাবি নিষ্পত্তি করেছে। গত বছর প্রতিষ্ঠানটি মোট ২ হাজার ৮৯৫ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করে। মেটলাইফের বীমা দাবি নিষ্পত্তির হার ৯৭ দশমিক ৭৯ শতাংশ, যা সর্বোচ্চ হারগুলোর মধ্যে অন্যতম।

নিষ্পত্তি করা বীমা দাবির মধ্যে চিকিৎসা ও স্বাস্থ্যসংক্রান্ত দাবির পরিমাণ ছিল ২৩৭ কোটি টাকা, মৃত্যুজনিত দাবির পরিমাণ ১৪০ কোটি টাকা এবং মেয়াদ পূর্ণ ও আংশিক মেয়াদ পূর্ণসহ অন্যান্য দাবির পরিমাণ ছিল মোট ২ হাজার ৫১৮ কোটি টাকা। বিগত পাঁচ বছরে অর্থাৎ ২০২০-২৪ সাল পর্যন্ত মেটলাইফ বাংলাদেশ ১১ হাজার ৪০০ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে।

মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ বলেন, ‘মেটলাইফ প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকারবদ্ধ। ২০২৪ সালে সর্বোচ্চ পরিমাণ বীমা দাবির নিষ্পত্তি এরই প্রমাণ। আমরা গ্রাহকদের প্রয়োজনে সবসময় তাদের পাশে রয়েছি, প্রতিটি দাবি পরিশোধই আমাদের সেই অঙ্গীকারের প্রতিফলন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শরিয়াহভিত্তিক ছয় ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের দাবিতে ১৫ দিনের সময়সীমা ঘোষণা

রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে আয়োজিত এই কর্মসূচি থেকে শরিয়াহভিত্তিক ছয়টি ইসলামী ব্যাংকের সাবেক...

জয়-পলক মামলায় আজ বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ

জুলাই গণঅভ্যুত্থানকালে ইন্টারনেট বন্ধ ও সহিংসতার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ গুরুত্বপূর্ণ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল ভারতের নুমালিগড় রিফাইনারী লিমিটেড কেন্দ্র থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসে পৌঁছেছে।...

‘যেকোনো মুহূর্তে’ আবার যুদ্ধ শুরু হতে পারে: ইরান

যুক্তরাষ্ট্রকে তেহরান বিশ্বাস করে না এবং যেকোনো মুহূর্তে আবারো লড়াই শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের...

Recent Comments