Friday, July 3, 2026
Home অর্থ-বানিজ্য তেল, চিনি, কয়লা আমদানির শর্ত শিথিল

তেল, চিনি, কয়লা আমদানির শর্ত শিথিল

পরিশোধিত সয়াবিন তেল, চিনি ও কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আমদানিতে শর্ত শিথিল করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে বার্ষিক ৫০ লাখ ডলার মূল্য পর্যন্ত এই তিন পণ্য আমদানি করা যাবে। বুধবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। মূলত আমদানি ও রপ্তানি (নিয়ন্ত্রণ) আইন, ১৯৫০-এর ধারা ৩(১) ক্ষমতাবলে ‘আমদানি নীতি আদেশ, ২০২১-২৪) সংশোধন করে এই আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, শিল্প খাতের আমদানিকারক হিসেবে নিবন্ধিত আমদানিকারকরা বাংলাদেশ থেকে মূল্য পরিশোধ করে স্বীয় বা নিজ কারখানায় ব্যবহারের জন্য মূল্যসীমা নির্বিশেষে কাঁচামাল, মূলধনি যন্ত্রপাতি ও ফায়ার ডোর আমদানি করতে পারবেন। আর বাণিজ্যিক আমদানিকারকরা বাংলাদেশ থেকে মূল্য পরিশোধ করে বার্ষিক অনধিক পাঁচ লাখ ডলার মূল্যের যেকোনো আমদানিযোগ্য পণ্য আমদানি করতে পারবেন। তবে তিনটি পণ্যের ক্ষেত্রে শর্ত শিথিল করে বার্ষিক ৫০ লাখ ডলার মূল্যসীমা পর্যন্ত আমদানি করার সুযোগ রাখা হয়েছে।

এই তিনটি পণ্যের ক্ষেত্রে শর্ত শিথিল করে বলা হয়েছে, পরিশোধিত সয়াবিন তেল, পরিশোধিত চিনি ও কেবল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ উৎপাদনে নিয়োজিত শিল্পপ্রতিষ্ঠানে সরবরাহের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্বানুমতি সাপেক্ষে বার্ষিক সর্বোচ্চ ৫০ লাখ ডলার মূল্যসীমা পর্যন্ত আমদানি করা যাবে। মূল্য পরিশোধের ক্ষেত্রে শর্ত দেয়া হয়েছে। বলা হয়েছে, মূল্য পরিশোধের আগে বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংকের এডি (অথরাইজড ডিলার) শাখা থেকে মূল্য যাচাই করতে হবে। আদেশে আরও বলা হয়েছে, সরকার রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে কেস টু কেস ভিত্তিতে ঋণপত্র না খুলে টিটি’র মাধ্যমে মূল্যসীমা নির্বিশেষে পণ্য আমদানির অনুমতি প্রদান করতে পারবে।

অপরদিকে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (এলএনজি), লিকুইফাইড প্রপেন ও বিউটেনস বেসরকারি খাতে আমদানি করা যাবে। তবে শর্তে থাকে যে, বেসরকারি আমদানিকারককে ‘এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩’ অনুযায়ী এনার্জি রেগুলেটরি কমিশনের লাইসেন্সপ্রাপ্ত হতে হবে। আর ইথিলিন ও প্রোপাইলিন বিস্ফোরক পরিদপ্তরের পূর্বানুমতি এবং পরিবেশ অধিদপ্তরের অনাপত্তি গ্রহণ সাপেক্ষে বেসরকারি খাতে আমদানি করা যাবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments