Friday, July 3, 2026
Home জাতীয় গণতান্ত্রিক ধারা একদিনে আসেনি, দীর্ঘ সংগ্রামের ফসল: প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক ধারা একদিনে আসেনি, দীর্ঘ সংগ্রামের ফসল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা আছে বলেই আজ আমরা বাংলাদেশকে উন্নত করতে পেরেছি। উন্নয়নশীল দেশের মর্যাদাও পেয়েছি। স্থিতিশীল ধারাবাহিকতা না থাকলে কখনও এটা অর্জন করা সম্ভব হতো না।

বৃহস্পতিবার (৬ জুলাই) জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় সংসদ সচিবালয় কর্মকর্তাদের নবনির্মিত কার্যালয় উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের এই গণতান্ত্রিক ধারাটা একদিনে আসেনি। এটা দীর্ঘ সংগ্রামের ফসল। সবাইকে তা মাথায় রাখতে হবে। বার বারই আমাদের দেশে নানারকম সমস্যা সৃষ্টি হয়েছে। ২০০৯ সালে সরকার গঠনের পর থেকে আমরা যে একটানা সরকারে থাকতে পেরেছি, পাশাপাশি আমাদের গণতান্ত্রিক ধারাটা মজবুত করতে পেরেছি বলেই আজ কেবল পার্লামেন্ট ভবন নয়, সারাদেশটাই বদলে গেছে। পুরো বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, এটাই আমরা চাই। সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, বাংলাদেশে যেন গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকে।

সরকার প্রধান বলেন, একটানা আমরা সরকারে থাকার ফলে দীর্ঘ সময় পেয়ে পার্লামেন্টটাকে সুন্দর করে গোছানো গেছে, সাজানো গেছে। জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজার নিচতলা সংস্কার করে জাতীয় সংসদ সচিবালয়ের নতুন কার্যালয় তৈরি করা হয়েছে।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছে ফিতা কেটে নতুন এই কার্যালয় উদ্বোধন করেন। পরে তিনি অফিসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় অন্যদের মধ্যে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments