Friday, July 3, 2026
Home জাতীয় সরকারি বন্ডের বাজার উন্নয়নে কাজ করবে আইএমএফ

সরকারি বন্ডের বাজার উন্নয়নে কাজ করবে আইএমএফ

পুঁজিবাজারে সরকারি বন্ডের উন্নতি দেখতে চায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সেকেন্ডারি মার্কেটে সরকারি বন্ড উন্নয়নে কাজ করবে আন্তর্জাতিক এ সংস্থাটি। গতকাল বৃহস্পতিবার এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে আইএমএফের প্রতিনিধি দল। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, টোটালি একটি বন্ড মার্কেট স্টাডি পারপাসে এসেছেন তারা। আলোচনার বিষয়বস্তু হচ্ছে টেকনিক্যাল অ্যাসেসমেন্ট অন বন্ড মার্কেট। লোকাল কারেন্সি বন্ড মার্কেট ডেভেলপমেন্ট নিয়ে স্টাডি করছে এ কমিটি।”

আইএমএফের ৭ সদস্যর প্রতিনিধি দলে বন্ড বিষয়ে বিশ্বব্যাংকের দু’জন বিশেষজ্ঞ রয়েছেÑজানিয়ে তিনি বলেন, সরকারি বন্ডের সেকেন্ডারি মার্কেট কীভাবে উন্নয়ন করা যায়, তা নিয়েই আইএমএফ টিম বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করছেন। সরকারি বন্ড মার্কেট উন্নত হলে বাংলাদেশের বেসরকারি বন্ড মার্কেটও উন্নত হবে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত (সেকেন্ডারি মার্কেট) সরকারি বন্ড সীমিত পরিসরে লেনদেন শুরু হয়েছে সম্প্রতি। পুঁজিবাজারে সরকারি বন্ডের দ্রুত তালিকাভুক্তি ও সহজ লেনদেন বাড়িয়ে বন্ড মার্কেট উন্নয়নের পরিকল্পনা নিয়েছে আইএমএফ।

এজন্য বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), অর্থ মন্ত্রণালয়ের সঙ্গেও বৈঠক করছে আইএমএফের এবারের দল।

পুঁজিবাজারে বন্ডের লেনদেনের সর্বনি¤œ আকার এক লাখ টাকা ও প্রতি লেনদেন ফি এক হাজার টাকা। জনপ্রিয় করতে বন্ডের লটের আকার ও লেনদেন ফি কমিয়ে আনার দাবি করে আসছেন বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা।

গত বুধবার থেকে শুরু হওয়া আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত। এসব বৈঠকের সূচিতে মুদ্রানীতির বাস্তব কার্যকারিতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কৌশলে যে পরিবর্তন আনা হচ্ছে তার ফ্রেমওয়ার্ক, ব্যালান্স অব পেমেন্টের ব্যবস্থাপনা, আর্থিক খাতের স্থিতিশীলতা ও উন্নয়ন, অভ্যন্তরীণ সঞ্চয়ের মতো বিষয় রাখা হয়েছে।

বিনিময় হার বাজারমুখী করা ও মুদ্রানীতির বাস্তবায়ন ইস্যুতে আইএমএফর প্রতিনিধি দলের কোনো আলোচনা হয়েছে কি নাÑ এমন প্রশ্নের উত্তরে মেজাবাউল হক বলেন, এসব বিষয় নিয়ে এবার কোনো আলোচনা হয়নি। তারা টেকনিক্যাল অ্যাসেসমেন্ট করতে এসেছেন বন্ড মার্কেট নিয়ে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments