Saturday, May 30, 2026
Home জাতীয় বিএইচবিএফসির শ্রেণিকৃত ঋণ ৩.৮০%

বিএইচবিএফসির শ্রেণিকৃত ঋণ ৩.৮০%

শ্রেণিকৃত ঋণ কমানোর ক্ষেত্রে বিরল সাফল্য অর্জন করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশন (বিএইচবিএফসি)। সদ্য সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরের শেষ দিনে প্রতিষ্ঠানটির শ্রেণিকৃত ঋণের পরিমাণ মাত্র ১৬০ কোটি টাকা। মোট ঋণের বিপরীতে এ হার মাত্র ৩ দশমিক ৮০ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে বিএইচবিএফসির শ্রেণিকৃত ঋণ ছিল মোট ঋণের ৪ দশমিক ৬৫ শতাংশ। এ ঋণ আদায়ে গত বছর থেকে প্রবৃদ্ধি ১২ দশমিক ৫৭ শতাংশ।

শুধুমাত্র শ্রেণিকৃত ঋণ আদায়েই নয়, সদ্য সমাপ্ত অর্থবছরে ঈর্ষণীয় সাফল্য এসেছে ঋণ মঞ্জুরি, ঋণ বিতরণ, অশ্রেণিকৃত ঋণ আদায় এবং বিচারাধীন মামলা নিষ্পত্তিতেও। এ অর্থবছরে বিএইচবিএফসি প্রতিষ্ঠানটির সর্বকালের সব রেকর্ড ভেঙে ৮৪৬ কোটি টাকার ঋণ মঞ্জুর ও ৬৯৬ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। ঋণ মঞ্জুর ও ঋণ বিতরণে এ অর্থবছরে উভয় ক্ষেত্রে প্রবৃদ্ধির হার ১৮ শতাংশেরও বেশি।

সামষ্টিক ঋণ আদায়ও প্রতিষ্ঠানটির জন্মলগ্ন থেকে এ বছরই সবচেয়ে বেশি, যার পরিমাণ ৭১৬ কোটি টাকা। এ বছর ঋণ আদায়ে প্রবৃদ্ধি প্রায় ১০ শতাংশ। ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্দেশক সব সূচকে রেকর্ড সাফল্যের ফলে এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি মুনাফাও অর্জন করেছে রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানটি। এ অর্থবছরে অর্জিত মুনাফার পরিমাণ প্রায় ২৬৪ কোটি টাকা। এ ক্ষেত্রে প্রবৃদ্ধির হার প্রায় ৯ শতাংশ।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) যথাযথ নির্দেশনা, পরিচালনা পর্ষদের উপযুক্ত মনিটরিং এবং দক্ষ ব্যবস্থাপনার নেতৃত্বে এ অর্জন সম্ভব হয়েছে উল্লেখ করে বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মান্নান এজন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

১৯৫২ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন দেশের গৃহনির্মাণ ও গৃহায়ণ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। বিজ্ঞপ্তি

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়ন ও সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর ইসিবি...

দিনে ২৫ কেজি ঘাস, আধা মণ পানির সঙ্গে ছোলা-ভুসি খাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’

দেশ-বিদেশের গণমাধ্যমে আলোচিত বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন স্থায়ীভাবে আশ্রয় পেয়েছে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। ঈদুল আজহাকে ঘিরে প্রাণীটি নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি...

দুস্থ মানুষের পাশে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ব্যাপক পরিসরে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির...

আদ্-দ্বীন হাসপাতাল ইস্যুতে তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি। এ কারণে তদন্তের সময়সীমা আরও তিন দিন বাড়ানো...

Recent Comments