Thursday, July 16, 2026
Home জাতীয় আদ্-দ্বীন হাসপাতাল ইস্যুতে তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন

আদ্-দ্বীন হাসপাতাল ইস্যুতে তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি। এ কারণে তদন্তের সময়সীমা আরও তিন দিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আগামী ৩ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।

শনিবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্তানহারা মায়েদের বক্তব্য এখনো সংগ্রহ করা সম্ভব হয়নি। তাদের সাক্ষ্য ছাড়া তদন্ত প্রতিবেদন অসম্পূর্ণ থেকে যাবে। তাই সব তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ প্রতিবেদন প্রস্তুতের জন্য তদন্ত কমিটিকে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, তদন্ত প্রতিবেদনে যেসব তথ্য উঠে আসবে, সেগুলোর ভিত্তিতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের গাফিলতি বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।

এর আগে গত ২৭ মে রাতে নিহত ছয় নবজাতকের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের আবেদনের পর তাদের ময়নাতদন্ত করা হয়নি। এ ঘটনায় এক নবজাতকের পরিবারের পক্ষ থেকে রাজধানীর রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ঘটনার সময় পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ১১ জন মা ও ছয় নবজাতক ভর্তি ছিলেন। ওই রাতে এক মা অতিরিক্ত ঠাণ্ডার কারণে ওয়ার্ডের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বন্ধ রাখার অনুরোধ করেন। পরে কিছু সময়ের জন্য এসি বন্ধ রাখা হয়। পরবর্তীতে গরম অনুভূত হওয়ায় সেটি আবার চালু করা হলে অল্প সময়ের মধ্যেই কয়েকজন নবজাতক অসুস্থ হয়ে পড়ে। তাদের দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হলেও শেষ পর্যন্ত ছয় নবজাতকের মৃত্যু হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

আল-আরাফাহ্ ব্যাংকের বদিউর চেয়ারম্যান, সেলিম ইসি প্রধান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের...

এমটিবির এজিএমে ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। বৃহস্পতিবার...

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটডর (এস.ই.এল) মধ্য সমঝাতা স্মারক স্বাক্ষরিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা আরও সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।...

Recent Comments